চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নুরুল হকের স্বাস্থ্যের অবনতি, বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নুরুল হকের স্বাস্থ্যের অবনতি, বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাশেদ খান বলেন, গতকাল গণমাধ্যমে প্রচারিত হয়েছে, নুর সুস্থ। সেই খবর সঠিক নয়। আজকে আমি নিজে গিয়ে তাকে দেখেছি। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে, দুই মাড়িতে প্রচণ্ড ব্যথা, এবং মস্তিষ্কের উপরিভাগের নরম হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখনও পরিপূর্ণভাবে সুস্থ নন বরং গতকালের তুলনায় তার অবস্থা খারাপের দিকে গেছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চেয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে। সরকার চাইলে নুরকে শিগগিরই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় রাশেদ খান অভিযোগ করেন, আজকে নুরের অবস্থা দেখে আমার মনে হয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা। হত্যার উদ্দেশ্যেই সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্য মিলে এই হামলা করেছে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে। তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনও পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। এরকম নির্লজ্জ ও বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না।

তবে রাশেদ খান এ ঘটনার জন্য পুরো সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে দায়ি করতে চান না বলে জানান, আমরা পুরো সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। কিন্তু যারা দোষী, তাদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে প্রাতিষ্ঠানিকভাবে এই দায় এড়ানো যাবে না।

গণঅধিকার পরিষদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, অবিলম্বে নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হোক।

Tags: অবনতিগণঅধিকার পরিষদনুরুল হক নুরশারীরিক অবস্থা
Previous Post

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবে হাসিনা আর দিল্লি: ফারুক

Next Post

সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত জরুরি: নির্বাচন কমিশনার মাসউদ

Next Post
নির্বাচন ভবন, নির্বাচন কমিশনের অফিস ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত জরুরি: নির্বাচন কমিশনার মাসউদ

আর্জেন্টিনা ও অন্যান্য দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT