চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরুল হক নূর মব সৃষ্টির চেষ্টা করেছে: হাসান মামুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 13, জুন 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নুরুল হক নূর, বাংলাদেশি রাজনীতিবিদ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর গলাচিপা-দশমিনার নিজ এলাকায় সাবেক ভিপি নুরুল হক নুর মব সৃষ্টি করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

শুক্রবার ১৩ জুন বিকেলে বিএনপি নেতা হাসান মামুন এসব কথা বলেন। তিনি বলেন, নুরুল হক নুর ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় তার দলীয় নেতা কর্মীদের দ্বারা মব সৃষ্টি করেছে। এখন নিজ এলাকায় মব সৃষ্টির মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে। তবে স্থানীয় জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা নুরের মব সৃষ্টির চেষ্টা রুখে দিয়েছেন।

নুরুল হক নুরের এ ঘটনার সূত্রপাত প্রসঙ্গে হাসান মামুন বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতির বিষয়ে ভারসাম্যহীন বক্তব্য দেন নুর। সেই বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ওই বিএনপি নেতা। এরপরই নুর সেখানে মব সৃষ্টির চেষ্টা করে।

হাসান মামুনের দাবি, ‘ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলনের পর নুর তার দলীয় নেতাকর্মীদের দ্বারা মব সৃষ্টির চেষ্টা করে। এসময় ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর করে তারা। নেতাকর্মীদের রক্তাক্ত ছবি দেখে ইউনিয়ন বিএনপি সাধারণ মানুষকে নিয়ে মব প্রতিহত করে। এসময় নুর পাশ্ববর্তী এলাকায় ছিলেন। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে নিয়ে তাকে অবরুদ্ধ করে।

তিনি আরও বলেন, এরপরও আমি খবর পেয়ে বকুলবাড়ীয়ায় অবরুদ্ধ গণঅধিকার পরিষদ নেতা ও সাবেক ভিপি নুরুল হক নূরকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাই। এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকেও শান্ত হয়ে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু নূর প্রশাসনের কোন কথাই শুনেনি। এমনকি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করলে বিএনপি সেটি মেনেছে, কিন্তু নূর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি পালন করেছে।

তিনি বলেন, নূর ১৪৪ ধারা জারির কারণে জেলা প্রশাসককে দোষারোপ করেছেন। অথচ পুলিশ প্রশাসনের অনুরোধে ১৪৪ ধারা জারি করেন ইউএনও। এখানে জেলা প্রশাসককে দোষারোপ করা উদ্দেশ্যমূলক। নূর কাউকে মানে না। সে গায়ের জোরে মব সৃষ্টি করে। পরবর্তীতে আবার মার খাওয়ার নাটক করে সিম্প্যাথি পেতে চায়।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, নূর উদ্দেশ্যমূলকভাবে মব সৃষ্টি করে শান্তিপ্রিয় গলাচিপা-দশমিনার পরিস্থিতি উত্তপ্ত ও ঘোলাটে করতে চায়। এ ঘটনায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে হাতে রামদা, রড, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছিলেন সাবেক ভিপি নূর। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন এসব কথা বলেন।

Tags: মবহাসান মামুন
Previous Post

১২ বছরেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড বিটিএস!

Next Post

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত ৩২৯

Next Post
ইরানে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত ৩২৯

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT