চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্সকে গলা কেটে হত্যা

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:11 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
নিহত নার্সের পরিবারের সদস্যরা হাসপাতালে শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩৫) নামের এক নার্সকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর তার দ্বিতীয় স্বামী কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার মা নার্সিং হোম ক্লিনিকের মধ্যে এ ঘটনা ঘটে।

হাফিজা খাতুন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের শমসের আলীর মেয়ে এবং একই উপজেলার বালিহুদা গ্রামের কবীরের স্ত্রী ক্লিনিকের এক সহকর্মী জানান, সকালে নিহতের স্বামী এই ক্লিনিকে এসেছিলেন। হাফিজার সঙ্গে কোন কারণে বাকবিতন্ডতা হয়। এরপরই সেখান থেকে তিনি চলে যান। রাতে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজার সাথে কথা শেষে তৃতীয় তলায় যান এক ব্যক্তি। পরবর্তীতে কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় এসে হাফিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগীতায় হাফিজা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলায় এবং হাতে ধারাল অস্ত্রে একাধিক চিহ্ন পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জীবননগরের এক ক্লিনিক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো একটি ছুরি পুলিশ উদ্ধার করেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহ কবির হোসেনকে শনিবার রাতেই জীবননগর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tags: চুয়াডাঙ্গাহত্যা
Previous Post

দর্শনীয় পারফরম্যান্স না হলেও ভালো ছিল

Next Post

১২ সিনেটরের উদ্দেশ্যে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের চিঠি

Next Post
বিভিন্ন দেশের হাতের সংযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ সিনেটরের উদ্দেশ্যে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের চিঠি

জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু অব্যাহতি সভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদের-মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির দায়িত্বে রওশন এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT