চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 12, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নুপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ, সাক্ষাৎকারে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের ক্ষমতাসীন বিজেপির বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তলব করছে মুম্বাই পুলিশ।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

আগামী ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নুপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নুপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ। তার বিতর্কিত মন্তব্য ঘিরে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে রেকর্ড করা হবে তার বয়ান।

যে অনুষ্ঠানে গিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন সেই ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকে চেয়েছে পুলিশ। নুপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের নবী সর্ম্পকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নুপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ।

নুপুরের মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, ইরান, কাতার-সহ একাধিক দেশ এই মন্তব্যের জন্য ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে। নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। যদিও এখনও পর্যন্ত নুপুর-বিতর্কে মুখ খোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Previous Post

ইব্রাহিম যেন হুবহু সাইফ!

Next Post

অক্ষয়ের ছবির ক্ষতি কমাতে বেছে নেয়া হলো ভিন্ন পন্থা

Next Post
অক্ষয়ের ছবির ক্ষতি কমাতে ভিন্ন পন্থা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়ের ছবির ক্ষতি কমাতে বেছে নেয়া হলো ভিন্ন পন্থা

শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্পের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT