চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স’-এ ভোটযুদ্ধে শীর্ষস্থানে মিথিলা

'মিস ইউনিভার্স'-এর ‘পিপলস চয়েস’-এ শীর্ষে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 পূর্বাহ্ন 14, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিথিলা মিস ইউনিভার্স নির্বাচনে শীর্ষস্থান অর্জন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেসোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে!

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায়, মিথিলার ভোট সংখ্যা প্রায় ৩ লাখ ৮৮ হাজার, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় ৩ লাখ ৭৭ হাজার।

প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা, হাড্ডাহাড্ডি এই ভোটযুদ্ধে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ শোভাযাত্রায় মিথিলা. Channel i News - চ্যানেল আই নিউজ এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি — অপ্রতিরোধ্য বাংলাদেশ!”

এর আগে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন।

দেশের শোবিজ অঙ্গনের তারকারা একে একে যুক্ত হচ্ছেন তার পাশে— জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

মিথিলা 'মিস ইউনিভার্স' নির্বাচনে বিজয়ী হিসেবে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবার পুনরায় সেই স্বপ্নের মঞ্চে ফিরে এসে তিনি লিখছেন নতুন ইতিহাস— ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যের গল্প!

Tags: তানজিয়া জামান মিথিলামিথিলামিস ইউনিভার্সলিড বিনোদন
Previous Post

স্পেনে আর্জেন্টিনার অনুশীলনে বিশাল জনসমাগম, কৃতজ্ঞতা প্রকাশ মেসির

Next Post

রাজধানীতে নেমেছে শীতের আমেজ

Next Post
ঢাকার আকাশে ধোঁয়াটে কুয়াশা, শীতের আমেজ অনুভব করা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নেমেছে শীতের আমেজ

ডোনাল্ড ট্রাম্পের ছবি ও বিবিসি ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT