চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি: স্বাস্থ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বাস্থ্য উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।

ভূমিকম্পে হতাহতদের দেখতে আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আহতদের বেশিরভাগই আতঙ্কে ‘প্যানিক অ্যাটাক’-এর শিকার হয়েছেন।

আহতদের চিকিৎসায় যেন কোন ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নূরজাহান বেগম জানান, নরসিংদী থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় আনা হয়—এদের মধ্যে একজন মারা গেছেন, আরেকজনের চিকিৎসা চলছে। মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ গাজীপুরের অন্তত পাঁচজন ঢামেকে চিকিৎসাধীন।

প্রসঙ্গত; আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নরসিংদীতে দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

Tags: প্যানিক অ্যাটাকস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
Previous Post

প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

Next Post

এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

Next Post
প্রেস কনফারেন্সে বাংলাদেশের জন্য ভূমিকম্পের সতর্কতা দিচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের সময় মাঠে যেমন অনুভূতি হয়েছিল তাইজুল-শান্তদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT