চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 24, জুন 2026
in বিনোদন
A A
নওশাবা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবির নাম ‘সোমেশ্বরী’, পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি।

সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকার প্রকৃতি-জীববৈচিত্র্য নিয়ে তৈরী হচ্ছে ছবিটি। তবে পরিচালনায় নওশাবা একা নন, তার সঙ্গে আরো রয়েছেন আপন, লতা, জাহিদসহ কয়েকজন।

এই অভিনেত্রী বলেন, ‘ছবিটি এখন সম্পাদনার টেবিলে। আমরা বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি দেশের মানুষ বিশেষ করে হাওরাঞ্চলের মানুষ যেন ছবিটি দেখতে পারে সেই ব্যবস্থা করব। কারণ ছবিটি তো তাদের জন্যই নির্মাণ করেছি। আশা করছি, আমাদের চেষ্টা সফল হবে।”

২০১৮ সাল থেকে মঞ্চে নির্দেশনা দিচ্ছেন নওশাবা। চলচ্চিত্রে এটাই তার প্রথম পরিচালনা। ‘সোমেশ্বরী’ সিনেমায় নওশাবা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই মধ্যনগরের স্থানীয় বাসিন্দা এবং সিনেমায় একেবারেই নতুন।

নওশাবা বলেন, সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এ সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎই ক্যামেরার সামনে আসা। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই দায়িত্ব নিতে হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ জীবন ও মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় থাকায় চরিত্রটি ধারণ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। মধ্যনগরের মানুষের সহযোগিতাও কাজকে সহজ করেছে।’

সিনেমাটি নির্মিত হয়েছে গ্রিন ফিল্মসের ব্যানারে, যা ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন একটি উদ্যোগ।

Tags: নওশাবা আহমেদলিড বিনোদনসিনেমা
Previous Post

বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের আত্মপ্রকাশ

Next Post

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

Next Post
ইন্সপেক্টর মোস্তফা সাহসিকতার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT