চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ নভেম্বর জাতীয় জীবনের ঐতিহাসিক অবিস্মরণীয় দিন: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমন্ডিত।

তিনি বলেন, শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ড শুরু করে। সেজন্য মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। শুরু হয় নির্মম একদলীয় দুঃশাসন। দেশে নেমে আসে অশান্তি ও হতাশার কালো ছায়া।

বুধবার (৬ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করুন। দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে বিএনপি জয়ী হবে। সে ব্যপারে আত্মবিশ্বাস থাকা ভাল কিন্তু অতিআত্মবিশ্বাস যেন না হয়।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি হবে সেটা নিশ্চিত করতে হবে। জনগণের আদালত আর রাষ্ট্রের আদালতকে সমন্বয় করতে হবে তাহলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে না, জনগণই তার সিদ্ধান্ত নেবে। জনগণের আদালতেই সে সিদ্ধান্ত হবে। এমন রাজনৈতিক সংস্কারই প্রয়োজন।

অন্য এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে কিন্তু সামনে সতর্কভাবে এগুতে হবে। আশা করি ড. ইউনুস অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করবেন। ৭ নভেম্বরকে সামনে রেখে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে। আর একদিনপরই সরকারের তিন মাস পূর্ণ হচ্ছে। একটি সরকারের জন্য এটি খুব বেশি সময় নয় কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে অনেকের তিন মাসই তিন বছর। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা খুবই জরুরী।

Tags: তারেক রহমানবিএনপিমির্জা ফখরুল
Previous Post

ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর হবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Next Post

মেন্ডির পাওনা ১১ মিলিয়ন ইউরো দিতে হবে ম্যানসিটিকে

Next Post
Manchester City players holding a trophy after winning a match. Channel i News - চ্যানেল আই নিউজ

মেন্ডির পাওনা ১১ মিলিয়ন ইউরো দিতে হবে ম্যানসিটিকে

প্রধান উপদেষ্টা ও ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT