চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির শর্তে অস্কারে যাচ্ছে ‘রেহানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 21, অক্টোবর 2021
in বিনোদন
A A
রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের ৯৪তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’-বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে ৯৪তম অস্কার বাংলাদেশ কমিটি।

প্রতি বছরের মতো এ বছরও অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করে অস্কার কমিটি। বাছাই প্রক্রিয়ায় কোন সিনেমা অংশ নিতে পারবে, শর্ত হিসেবে উল্লেখ ছিলো, ‘চলতি বছরের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।’

যেহেতু ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, ফলে এ বিষয়ে অস্কার কমিটি তাদের বক্তব্য স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেয়ার শর্তে অস্কারের বিদেশী ভাষার প্রতিযোগিতা বিভাগে ছবিটি মনোনীত করেছে বাংলাদেশ অস্কার কমিটি।’

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ১৯ অক্টোবর। ঐ সভায় বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রেহানা মরিয়ম নূর’কে মনোনীত করে।

প্রতিবছরের মতো এবারো অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। এ লক্ষে ছবি বাছাই এর জন্য ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। গত ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছবি আহ্বান করা হয়। প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৪ অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২২ সালের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ সেগুলোরই একটি।

২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশি ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়ীদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়।

২০২০ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ১১ নির্মাতার অমনিবাস ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে।

Tags: অভিনয়অস্কারআজমেরী হক বাঁধনবাঁধনরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
Previous Post

বিরোধী দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিএনপি: কাদের

Next Post

ওপেনিংয়ে নাঈমের সঙ্গী কে?

Next Post
বাংলাদেশ ক্রিকেটার নাঈমের সঙ্গে অন্য ক্রিকেটার, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ে নাঈমের সঙ্গী কে?

মুজিববর্ষের আবহে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের স্টল উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষের আবহে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের স্টল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT