চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাধিক রেকর্ড ভাঙলেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 30, আগস্ট 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ ও রাফা নাদাল হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াই শেষে নোভাক-নরি

উইম্বলডনের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের বিপক্ষে হেরেছিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান টেনিস কিংবদন্তি তখন অবশ্য বলেছিলেন এটাই তার শেষ উইম্বলডন নয়। খেলছেন এখন ইউএস ওপেনে। দিন যত গড়াচ্ছে নিজের নামে করে নিচ্ছেন টেনিসের আরেক কিংবদন্তি সাবেক সুইস তারকা রজার ফেদেরারের অনেক রেকর্ড। এবার টেনিসের মূল আসরের হার্ডকোর্টে ১৯২তম জয় তুলে নেন নোভাক। তাতেই ছাড়িয়ে গেলেন ফেদেরারকে।

শনিবার ভোরে ইউএস ওপেনের কোর্টে নেমে ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন নোভাক। নিজের চোটকে পাশ কাটিয়ে ৬-৪, ৬-৭ (৪), ৬-২, ৬-৩ গেমে ক্যামরন নরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক।

সাথে নিজের নাম জড়ান সবচেয়ে বেশি বয়সী টেনিস তারকা জিমি কনরের করা ১৯৯১ সালের রেকর্ডে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ টেনিস তারকা হিসেনে ইউএস ওপেনের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন জোকোভিচ। ৩৮ বছর বয়সে এমন রেকর্ডে নাম লেখান নোভাক।

২৪ গ্র্যান্ডস্লাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর শিরোপা জয়ের মালিক জোকোভিচ। আর ছেলে ও মেয়ে মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই একান্ত করে নেয়ার লক্ষ্য তার।

নরির বিপক্ষে তিনঘণ্টার লম্বা ম্যাচ খেলে এপর্যন্ত সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন নোভাক। ম্যাচ শেষে বলেছেন, ‘সব ম্যাচেই সরাসরি সেটে জয় নেওয়ার জন্য আশা থাকে, কীভাবে নাটকীয়তা ছাড়া সহজে জেতা যায় তাই লক্ষ্য। অবশ্য সবসময় এমন হয়ও না। এখনো চেষ্টা চলমান কোর্টে নিজের ছন্দ ও নিয়ন্ত্রণ খুঁজে পেতে। বিগত দুই রাউন্ডের চেয়ে ভাল করেছি। চোট নিয়েই উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছি।’

সম্প্রতি সার্বিয়ায় চলমান শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করেছিলেন নোভাক। যেজন্য দেশটির সরকারপক্ষ তাকে দেশদ্রোহের তকমাও দিয়েছেন।

Tags: ইউএস ওপেনগ্র্যান্ড স্লামনোভাক জোকোভিচরজার ফেদেরারলিড স্পোর্টস
Previous Post

ফিলিস্তিন নিয়ে ভেনিসকে শতাধিক চলচ্চিত্রকর্মীর খোলা চিঠি

Next Post

বদলে গেল এশিয়া কাপে ম্যাচ শুরুর সময়

Next Post
এশিয়া কাপ ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম, দর্শকরা আসতে শুরু করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বদলে গেল এশিয়া কাপে ম্যাচ শুরুর সময়

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও আফগানিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় টাইগারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT