চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে আসছেন হামজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের পতাকা হাতে একজন যুবক, খোলা মাঠে দাঁড়িয়ে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বাংলাদেশে আসছেন হামজা দেওয়ান চৌধুরী। মার্চেই পা রাখবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা তারকা। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে খেলবেন ২৭ বর্ষী ডিফেন্সিভ মিডফিল্ডার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র চ্যানেল আইকে জানিয়েছেন, আগামী ১৮ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার ঢাকা আসবেন। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে দলের সঙ্গে ট্রেনিং করবেন এবং শিলংয়ে গিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শুক্রবার ৩০ সদস্যের দল থেকে ২৮ জনকে নিয়ে ক্যাম্প শুরু করবেন জামাল ভূঁইয়ারা। সপ্তাহ খানেক ঢাকায় অনুশীলন সেরে ৫ মার্চ সৌদি আরবে যাবে দল, লক্ষ্য নিবিড় অনুশীলন। সৌদি ক্যাম্প শেষে দল ঢাকায় ফিরবে ১৭ মার্চ। এরপরই দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও সিরি আ-ডিতে খেলা ফাহমিদুল ইসলাম। ২০ তারিখ ভারত যাবে বাংলাদেশ দল।

৩০ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রয়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া ও হামজা দেওয়ান চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহারিয়া ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা ও ফাহমিদুল ইসলাম।

Tags: কাবরেরানোভাবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসশিলংহামজা
Previous Post

দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে: বেগম খালেদা জিয়া

Next Post

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯তম বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT