বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেটে জনগণের জন্য কিছু রাখা হয়নি।
তিনি আজ বৃহস্পতিবার (৬ জুন) এই কথা বলেন।
তিনি বলেন, আইএমএফ এর শর্ত ঠিক রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। এতে জনগণের চাপ বেড়ে যাবে। মূল্যস্ফীতি এবারও নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার।









