চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
9:25 অপরাহ্ন 08, আগস্ট 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
নির্বাচনী সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত, ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার।

তিনি বলেন, ধানের শীষের সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক প্রদান করবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

দুদু বলেন, চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান ষোলো বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা বার বার বলতেন ‘মুজিব কন্যা পালায় না’, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করছে সেই দেশের আশ্রয়ে ভারতে বসে আছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

Tags: ধানের শীষশামসুজ্জামান দুদু
Previous Post

‘জুলাই আন্দোলনের বছর পার না হতেই নারীদের অবদানের কথা ভুলে যাওয়া হচ্ছে’

Next Post

মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুল সম্পর্কে যা জানা গেল

Next Post
মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুল সম্পর্কে যা জানা গেল

বাংলাদেশের কোচের নেতৃত্বে ফুটবল দল অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ার বিপক্ষে সেরাটা দিতে চান বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT