চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি: ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 28, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিবি প্রধানের সাক্ষাৎকার, অস্ত্র উদ্ধার ও ভাত খাওয়ানোর গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, বিএনপি নেতাদের আমরা শুধু ভাত খাওয়াই না বরং ছাত্র নেতাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। আসামি গ্রেপ্তার করেছি। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজের ছবি ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা হয়েছে। এবার ছাত্রদল নেতাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধারের পর এই সমালোচনার জবাব দিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি।

সোমবার ২৮ আগস্ট দুপুরে নিজ কার্যালয়ে এ মন্তব্য করেছেন তিনি।

হারুন অর রশীদ বলেন, যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারে, ডিবি একটা ভাতের হোটেল। এতে আমরা হতাশ হব না। এটা আমাদের মানবিক দিক।

ডিবি প্রধান বলেন, আমাদের কাছে অনেক ভুক্তভোগী, সাধারণ মানুষ আসে। আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে বলে -খেতে পারেন, নাস্তা করতে পারেন। এটা আমাদের মানবিকতা। কোন অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ঢাকা শহরে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার তা আমরা করব।

হারুন অর রশীদ বলেন, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর। গ্রেপ্তারদের রিমান্ডে এনে তাদের গডফাদারদের আমরা খুঁজে বের করব এবং আইনগত পদক্ষেপ নেব। আমরা সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই।

Tags: ডিবি প্রধান
Previous Post

শেষ ম্যাচেও হেরে অষ্টম বাংলাদেশ

Next Post

যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রযুক্তিগত সমস্যা, সব ফ্লাইট স্থগিত

Next Post
বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজগুলো পার্কিংয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রযুক্তিগত সমস্যা, সব ফ্লাইট স্থগিত

জওয়ান'র ট্রেলার দেখে মুগ্ধ বলিউড, ভক্তরা দেখবে কবে?. Channel i News - চ্যানেল আই নিউজ

'জওয়ান'র ট্রেলার দেখে মুগ্ধ বলিউড, ভক্তরা দেখবে কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT