চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন নয়, কোনো এক সময়: আওয়ামী লীগ সম্পর্কে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ড. হাছান ও আওয়ামী লীগের কার্যালয়ে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনে সময় তুলে নেওয়া হতে পারে’ এ কথা বলেননি। বাংলা ফ্যাক্ট এর সত্যতা যাচাই করেছে।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে ড. ইউনূসের বরাত দিয়ে ‘যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে’ বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

আলোচিত সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ ‘কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না’। এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না। তাঁর ভাষায়, ‘দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো’।

স্পষ্টতার খাতিরে তিনি আরও বলেন, ‘অন্যথায়, আমরা নির্বাচন করতে পারবো না। তবে একইসাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি ‘আপাতত’ বা ‘ফর দা টাইম বিয়িং’ বলতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত’ কথাটা বুঝিয়েছেন।

এ বছরের ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। কার্যক্রম নিষিদ্ধের সেই সিদ্ধান্তে বলা হয়েছিল, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ’ থাকবে।

সুতরাং মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত’ সময়টাকেই ‘ফর দা টাইম বিয়িং’ হিসেবে বলেছেন এবং ‘কোনো এক সময় এটা (কার্যক্রম) চালু হতে পারে’ বলে তিনি এই বিচারকাজ সম্পন্ন হওয়ার পরের সময়কেই বুঝিয়েছেন; বর্তমান সময় বা নির্বাচনকালে নয়।

নিচে আলোচিত সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশের বাংলা অনুবাদ তুলে দেওয়া হলো-

মেহেদী: হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর, আপনার সরকার তাঁর সাবেক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে, ফলপ্রসূভাবে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। অথচ আপনার সহ-নোবেলজয়ী অমর্ত্য সেন, যাকে আপনি খুব ভালো করে চেনেন; তিনি লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন, এটি কেবল আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি হবে। তারা ক্ষমতায় এসে তাদের বিরোধীদের নিষিদ্ধ করেছিল। আপনি শুধু সেই চক্রেরই পুনরাবৃত্তি করছেন। সেন এবং অন্যদের এ ধরনের সমালোচনার জবাবে আপনি কী বলবেন?

ড. ইউনূস: এটা তাঁদের নিজস্ব সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।

মেহেদী: মানে বোঝাতে চাইছি, আপনারা তাদের নিবন্ধন স্থগিত করেছেন।

ড. ইউনূস: না, নিবন্ধন নয় (আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে: বাংলাফ্যাক্ট)। কেবল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মেহেদী: এর কী অর্থ দাঁড়ায়?

ড. ইউনূস: এর মানে হলো, তারা কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না।

মেহেদী: তাহলে আপনারা তো মূলত… মানে, তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না।

ড. ইউনূস: না, না। দলটি তো এখনও আছে।

মেহেদী: তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে?

ড. ইউনূস: এখন নয়। তবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

মেহেদী: ঠিক আছে, তাহলে অমর্ত্য সেন যার বিরুদ্ধে সতর্ক করছেন, এটা কীভাবে সেটাই নয়?

ড. ইউনূস: অতএব তারা, তারা একটা দল হিসাবে বহাল থাকছে।

মেহেদী: আচ্ছা।

ড. ইউনূস: তবে আপাতত কার্যক্রম স্থগিত।

মেহেদী: আর কী…

ড. ইউনূস: মানে, কোনো এক সময় এটা (কার্যক্রম) চালু হতে পারবে।

মেহেদী: মানে আপনি তাদের স্থগিতাদেশ তুলে নিতে পারেন?

ড. ইউনূস: স্থগিতাদেশ তুলে নেওয়া। এটা একটা সম্ভাবনা।

মেহেদী: তাহলে আপনি দলটিকে নিষিদ্ধ করেননি, আপনি শুধু বলেছেন, আপাতত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।

ড. ইউনূস: ঠিক তাই।

মেহেদী: কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা কীভাবে গণতান্ত্রিক?

ড. ইউনূস: দেখুন…দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো।
…অন্যথায়, আমরা নির্বাচন করতে পারব না।

Tags: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসাক্ষাৎকার
Previous Post

ভিনিসিয়াসের তথ্যচিত্রের জন্য নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা ভ্যালেন্সিয়ার

Next Post

এআই যুগে প্রজন্মের সেতুবন্ধনে শিক্ষক  

Next Post
শিক্ষক শিক্ষার্থীদের সাথে প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই যুগে প্রজন্মের সেতুবন্ধনে শিক্ষক  

চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

'জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT