চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় ধর্ম নিরপেক্ষতা জোরদারে নরেন্দ্র মোদির আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণায় ধর্ম নিরপেক্ষতার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে সমাজের সমস্ত অংশ এবং সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দলের প্রচার জোরদার করতে বিজেপি কর্মীদের নির্দেশনা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে জম্মু-কাশ্মীরসহ ভারতের ১০টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এছাড়া আগামী বছর হবে লোকসভা নির্বাচন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের সমাপনী দিনে দলের সদস্যদের উদ্দেশ্যে মোদি বলেন, ভারত সমৃদ্ধি এবং গৌরবময় যুগের শীর্ষে রয়েছে। এই সময় কর্মীদের কঠোর পরিশ্রম করা থেকে পিছপা হওয়া উচিত না কারণ আমাদের হাত ধরেই পরিবর্তনের সময় আসবে এবং দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের সক্রিয়ভাবে এবং জনগণের অনুভূতিকে অক্ষুণ্ণ রেখে সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে, বিশেষ করে প্রান্তিক মুসলমানদের কাছে তবে শুধু ভোটের কথা ভেবে না। সেই লক্ষ্য পূরণ করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

মোদি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের গোষ্ঠীকে মূলধারায় যুক্ত করা না হলে ভারতের উন্নয়ন যাত্রা সম্পূর্ণ হবে না। তাই বিজেপিকে একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং একটি সামাজিক আন্দোলনে গড়ে তুলতে হবে যা মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য কাজ করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন কর্মকর্তা জানান, দলীয় কর্মীদের স্বার্থপরতার বিরুদ্ধে সতর্ক করেছেন মোদি।

মোদি তাদের সতর্ক করে বলেছেন, দলের কর্মীদের, বিশেষ করে নির্বাচনী রাজ্যগুলোতে, যখন প্রয়োজন হবে নিঃস্বার্থ ভাবে দৌড়ে মাঠে নেমে জনগণের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করতে হবে। এটি তাদের রাজনীতির বাইরে জনগণের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।

মোদি বলেন, বিজেপি সরকার সমস্ত গোষ্ঠীর সমস্যাগুলোকে গুরুত্ব দিবে। বিশেষ করে এমন সম্প্রদায় যারা বিজেপিকে ভোট দেয় না,তাদের উদ্বেগগুলো শোনা হবে এবং সম্ভাব্য সমাধানের ব্যবস্থা করা হবে।

প্রায় ১৮ কোটি সদস্যসহ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজিপি। তবে মোদি দলের নেতাদের আরও সদস্য যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ১৮ থেকে ২৫ বছর বয়সিদের দলে আনতে হবে। যারা ভারতের রাজনৈতিক ইতিহাস দেখেনি এবং আগের সরকারের আমলে যে দুর্নীতি ও অন্যায় হয়েছে, সে সম্পর্কে তাদের অবগত করা দরকার। বিজেপির সুশাসন তাদের মাঝে বিস্তার করতে হবে।

Tags: নরেন্দ্র মোদীনির্বাচন প্রচারণা
Previous Post

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘ওরা ৭ জন’ দেখার সুযোগ

Next Post

ইভিএম অনেক ভালো মেশিন, কারচুপির কোন সুযোগ নেই: নির্বাচন কমিশনার

Next Post
নির্বাচনী সভায় অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএম অনেক ভালো মেশিন, কারচুপির কোন সুযোগ নেই: নির্বাচন কমিশনার

শহীদ আসাদ এর কালো-সাদা ছবি, যুবক ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আসাদ দিবস আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT