চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের একটি রাজনৈতিক দলের কমিটিতেও নেই ৩৩ শতাংশ নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in জনপদ, বরিশাল, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক দলের নারী সদস্যদের উপস্থিতি আলোচনা সভায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইদুর রহমান পান্থ: বরিশালের একটি রাজনৈতিক দলের কমিটিতেও নেই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৩৩ শতাংশ নারী সদস্য। নির্বাচন কমিশনে (ইসি) ২০২০ সালে এই বিষয়টি অঙ্গীকার করলেও এখন ক্রমশই অনিশ্চিত হয়ে পড়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতেও শর্ত মানা হচ্ছে না।

বরিশাল জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যর কমিটিতে মাত্র ৩ জন্য রয়েছে নারী সদস্য। একইভাবে বিএনপির ৪৭ সদস্যের কমিটিতে ৪ জন, জাতীয় পার্টির ১২১ সদস্যের কমিটিতে ৯ জন, কমিউনিস্ট পার্টির ১৩ সদস্যের কমিটিতে ২ জন, বাসদের ১৭ সদস্যের কমিটিতে ৪ জন, জাসদের ৫১ সদস্যের কমিটিতে ৫ জন নারী সদস্য রয়েছে। কিন্তু বাংলাদেশের ওর্য়াকাস পার্টির ১১ সদস্য’র কমিটি একজনও নারী সদস্য নেই।

বরিশাল উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের আয়োজন সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জের পাদ্রিশিপপুরের নারী উন্নয়ন ফোরামের তাহমিনা আক্তার লিখিত বক্তব্যে বলেন, শুধু বরিশালের চিত্র এমন নয়, সারা দেশে একই ভাবে চলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশের কম নারী নেতৃত্ব রয়েছে। বিএনপির সব পর্যায়ের কমিটিতে ১৫ ভাগ নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপায় নারী নেতৃত্ব মাত্র ২০ শতাংশ। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিতে নারী নেতৃত্ব ১৬ শতাংশ। এছাড়া অন্যান্য দলের মধ্যে সিপিবিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও জাসদে ১১ দশমিক ৯২ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। এনপিপির ২০ শতাংশ, বাংলাদেশ মুসলিম লীগ ৬ শতাংশ, গণতন্ত্রী পার্টিতে ১৫ শতাংশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপির) কমিটিতে নারী নেতৃত্ব রয়েছে ২২ শতাংশ। নির্ধারিত সময়সীমার ২২ মাস পার হয়ে গেলেও এই শর্তপূরণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না রাজনৈতিক দলগুলোর।

নারী উন্নয়ন ফোরাম বরিশালের সভাপতি ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা, শ্যামলী সাহা, কহিনুর বেগম, নারী নেত্রী পুষ্প রানী চক্রবর্তী, রাবেয়া বসরী, জাহানারা বেগম, আনোয়ার জাহিদ প্রমুখ।

Tags: আরপিওগণপ্রতিনিধিত্ব আদেশ
Previous Post

মেসিকে ‘এলিয়েন’ মনে হয় ডি মারিয়ার

Next Post

ব্রাজিলের সব খেলার সময়-সূচি

Next Post
ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের সব খেলার সময়-সূচি

আর্জেন্টিনা খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সব ম্যাচের দিনক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT