চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরওয়ের কাছে হেরে বরখাস্ত স্পালেত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 08, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নরওয়ের কাছে হেরে স্পালেত্তি বরখাস্ত, ফুটবল কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা হয়নি ইতালির। ২০২৬ বিশ্বকাপে পথেও শুরুটা ভালো হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হেরে যায় ইতালি। তাতে চাকরি হারালেন কোচ লুসিয়ানো স্পালেত্তি।

কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার খবরটা স্পালেত্তিই দিয়েছেন। ইউরোপিয়ান বাছাইয়ে মলদোভার বিপক্ষে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে চাকরি হারানোর কথা জানান স্পালেত্তি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত পৌনে একটা মলদোভার মুখোমুখি হবে ইতালি।

৬৬ বর্ষী কোচ সংবাদ সম্মেলনে জানান ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার সঙ্গে আলাপচারিতার কথা। বলেন, ‘আমরা গত রাতে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যে আমি জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাচ্ছি। আমি হতাশ। আমাদের সম্পর্কটা যেমন, তা বিবেচনায় নিয়ে আমার সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না। বিশেষ করে যখন পরিস্থিতি ভালো নয়, তখন আমি থেকে যেতে চেয়েছিলাম এবং আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম।’

‘হাল ছেড়ে দেয়ার কোন মনোভাব আমার ছিল না। এই দায়িত্বে থেকে যেতে পারলে এবং কাজ চালিয়ে যেতে পারলেই ভালো লাগত। আমি মলদোভার বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করব এবং তারপর আমরা চুক্তির বিষয়টি সমাধান করে নেবো।’

২০২৩ সালে নাপোলি ছেড়ে রবের্তো মানচিনির জায়গায় ইতালির কোচ হয়ে আসেন স্পালেত্তি। তার অধীনে ২৩ ম্যাচে ১১ জয়, ৬টি করে ড্র ও হার দেখেছে ইতালি। ২০২৪ ইউরোতে তার অধীনে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ইতালি।

Tags: ইতালিনরওয়েবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসস্পালেত্তি
Previous Post

ঈদেও রক্ষা পেল না গাজাবাসী, ৭৫ জন নিহত

Next Post

১৩০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তান্ডব’

Next Post
শাকিব খানের 'তান্ডব' সিনেমার জন্য ১৩০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তান্ডব’

বাংলাদেশ পুলিশ লোগো, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে সচিবালয়-যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT