চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসে ‘সুপার এক্সাইটেড’ নোরা, হতাশ দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 19, নভেম্বর 2022
in বিনোদন
A A
নোরা ঢাকায় এসে দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত তারকা নোরা ফাতেহি। সবাই ধরেই নিয়েছিলেন এদিন নাচে গানে ঢাকার মঞ্চ কাঁপাবেন তিনি। কিন্তু অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি। চড়া মূল্যে টিকেট কেটেও নোরা ফাতেহির নাচ দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন শত শত দর্শক!

অনুষ্ঠান শেষে দর্শকরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তারা নোরার নাচ দেখতেই এসেছিলেন। ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার টাকায় টিকেট কিনেও নোরার নাচ দেখতে পারেননি।

টিকেট কেটে অনুষ্ঠানে আসা একাধিক দর্শক ক্ষোভ ঝেড়ে বলেন, এটা মোটেও ঠিক হয়নি। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। নোরা পারফর্ম করবেন না আগেই ক্লিয়ার করা উচিত ছিল। শুরু থেকে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যে নোরা পারফর্ম করবেন। সে কারণে ১৫ হাজারে টিকেট কেটে তাকে দেখতে এসেছি। কিন্তু এসে কিছু পাইনি।

টিকেট কেটে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে আগত একাধিক দর্শকরা জানান, নোরাকে যেভাবে চেনেন, নূন্যতম সেই পারফর্ম ছিল না। তারা প্রতারিত হয়েছেন। পুরো টিকেটের দাম পানিতে গেল!

অনুষ্ঠানে আসাকে টোটালি ডিজেস্টার উল্লেখ করে এক নারী দর্শক বলছেন, নোরাকে দেখার মূল আকর্ষণ ছিল তার ডান্স পারফর্ম। কিন্তু তিনি তা করেননি। অল্প সময়ে মঞ্চে উঠে কিছু অ্যাওয়ার্ড দেন। টিকেট কেটে এটা দেখা পুরোপুরি টাকার অপচয়!

আয়োজক প্রধান ইশরাত মারিয়া নিজেই হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও হতাশ। যেভাবে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম সেভাবে হয়ে ওঠেনি। কিছু কুচক্রী মহল আমাকে আটকানোর চেষ্টা করেছনে। কিন্তু পারিনি।’

নোরাকে ঢাকায় এনেছে উইমেন লিডারশিপ করপোরেশন। টিকেট কেটে আসা দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে জনসংযোগ কর্মকর্তা মাসুম বিল্লাল ফারদিন জানান, নোরার ঢাকায় আসা নিয়ে নেগেটিভ নিউজ হচ্ছিল। এসব জেনেও তিনি ঢাকায় এসেছেন এটা কম কি?

অনেকটা ভুল স্বীকার কৌশলে দর্শকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রতারণা করিনি। দোষ ত্রুটি নিয়েই অনুষ্ঠান হয়। চেষ্টা করবো পরেরবার ভালো করার।

শুক্রবার রাত রাত ৯টা ৪০ মিনিটে নোরা ফাতেহি ওঠেন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের মঞ্চে। আলো ঝলমলে মঞ্চে এসে তিনি বলেন, ‘ঢাকায় এসে আমি সুপার এক্সাইটেড। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি।’

জানা যায়, ২১ নভেম্বর কাতারে অনুষ্ঠিতব্য জমকালো বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে পারফর্ম করছেন নোরা ফাতেহি। ধারণা করা হচ্ছে ঢাকা থেকেই সোজা কাতারের ফ্লাইট ধরছেন তিনি।

Tags: ঢাকাদর্শকদুবাইনাচনৃত্যনোরা ফাতেহিপারফর্মফুটবললিড বিনোদন
Previous Post

ডলার নির্ভরতা কমাতে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত: শেখ ফজলে ফাহিম

Next Post

বিশ্ব জলবায়ু সম্মেলনের সময় বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য জলবায়ু সম্মেলনের স্থাপনা ও জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব জলবায়ু সম্মেলনের সময় বেড়েছে

সিলেটে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বিএনপির সমাবেশ আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT