চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনায় আহত, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জা্না গেছে, শনিবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মদ্যপ অবস্থায় এক চালক নোরাকে বহনকারী গাড়িটিতে ধাক্কা মারে। পুলিশ ২৭ বছর বয়সী বিনয় সাকপালকে গ্রেপ্তার করেছে, যার গাড়িটি অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয় বলে অভিযোগ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নোরা ফাতেহির গুরুতর আঘাত পাননি। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেন। পরে ফেস্টিভ্যালে যোগ দেন নোরা ফাতেহি। ধারণা করা হচ্ছে, ধাক্কা দেওয়া গাড়িটির চালক মদ্যপ ছিলেন।

দুর্ঘটনার পরও নোরা ফাতেহি তার পেশাগত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন নোরা। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেন। একটি সূত্র বলেন, “ধাক্কার ফলে হালকা আঘাত পেয়েছেন নোরা ফাতেহি। তবে সতর্কতার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেন চিকিৎসকরা।”

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।- এনডিটিভি

Tags: নোরা ফাতেহিবলিউড অভিনেত্রীসড়ক দুর্ঘটনা
Previous Post

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

Next Post

আমি এখনো ট্রমাটাইজড: নোরা ফাতেহি

Next Post
নোরা ফাতেহি স্টাইলিশ পোশাকে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি এখনো ট্রমাটাইজড: নোরা ফাতেহি

জিএম কাদের মনোনয়ন সংগ্রহের সময় একত্রিত হন নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়ন সংগ্রহ করলেন জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT