চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোরার ঢাকায় আসা নিয়ে সতর্ক এনবিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 15, নভেম্বর 2022
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা নারী, ফ্যাশন ও সৌন্দর্য প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে নতুন করে আবারো জটিলতার সৃষ্টি হয়েছে। ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, কর না দিয়ে ঢাকায় আসতে পারবেন না নোরা ফাতেহি। ১৫ নভেম্বর নতুন করে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক বাস্তবায়ন (পণ্য) শাখা আরেক প্রজ্ঞাপনে জানায়, নোরার ঢাকায় আসার আয়োজন বিধির লঙ্ঘন!

রাজস্ব বোর্ডের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশী শিল্পীর সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা ‘সংযোজনী ক’ মোতাবেক সংশ্লিষ্ট ভ্যাট দপ্তরের ঘোষণা প্রদান, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ভ্যাট বিভাগীয় দপ্তরে যোগাযোগ করে জানতে পারে, নোরাকে আনার আয়োজক কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো ঘোষণা ও ব্যাংক গ্যারান্টি দাখিলসহ অনুমতি গ্রহণ করেনি।

দ্বিতীয় সচিব আব্দুস সাদেকের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আয়োজক প্রতিষ্ঠান কর্তৃক আগামী ১৮ নভেম্বর নোরার অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু করেছে এই মর্মে জানা যায়, যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার পরিপস্থি।

এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজক কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ ও অভ্যন্তরীন সম্পদ বিভাগ কর্তৃপক্ষ জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৯৯-আইন/২০১৯/৫৬-মূসক তারিখ ১৩/০৬/২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিতকরন এবং বিদ্যমান আইন ও বিধিমালা লঙ্ঘন করে এ জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন কোন আয়োজক যাতে না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশের অন্যরোধ করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর সংবাদ মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানতে পারে যে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা, বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এমতাবস্থায় রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হলো। মূলত নোরা ঢাকায় আসবেন ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে।

Tags: আয়োজনএনবিআরনোরা ফাতেহিবলিউডরাজস্ব বোর্ডলিড বিনোদনশুটিংসিনেমা
Previous Post

আর্জেন্টিনার পতাকা আশরাফুল আলমের অটোরিক্সা

Next Post

ডেঙ্গুতে আজ ৮ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আজ ৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও উপস্থাপকদের দলীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুনা লায়লাকে নিয়ে গাইলেন সেরাকণ্ঠের চার শিল্পী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT