চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ পাচার মামলায় ৯ ঘণ্টা জেরার মুখে নোরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 15, অক্টোবর 2021
in বিনোদন
A A
তিনজন নারী মডেল বিভিন্ন পোশাক ও সাজে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এসময় বিষয়টি নিয়ে টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

তবে এই প্রতারণার সাথে তার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে ইডি।

মূলত ২০০ কোটি রুপি পাচারের এই মামলায় মূল অভিযুক্ত সুখেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি। যেই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগেও তাকে জেরার মুখে পড়তে হয়েছিল। তারই সূত্র ধরে ইডি কার্যালয়ে ডাক পড়েছিল নোরার।

যদিও ইডির জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংপৃক্ততা পাওয়া যায়নি জ্যাকুলিন কিংবা নোরার কারোই। ইডি এক বিবৃতিতে দাবী করে, নোরা এবং জ্যাকুলিন দুইজনই প্রতারণার শিকার।

শুক্রবার (১৫ অক্টোবর) একটি বিবৃতির মাধ্যমে নোরা ফাতেহির মূখপাত্র জানান, নোরা ফাতেহি কোন অর্থপাচারের কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন না। বিষয়টি নিয়ে ইডি যেন আরও গভীর ভাবে তদন্ত করেন সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও মিডিয়ার সহকর্মী বন্ধুদের কাছে নোরার হয়ে তার মূখপাত্র অনুরোধ করেছেন যে, কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগে কারও নাম নিয়ে অপবাদ কিংবা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে।

নোরা ফাতেহি একজন কানাডিয়ান মডেল-অভিনেত্রী। ‘বিগ বস’-এর ঘরেও তাকে দেখা গিয়েছিল। একাধিক বলিউড সিনেমায় আইটেম ডান্স করেছেন তিনি। ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘বাটলা হাউস’এর মতো সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছেন এই তারকা।

Tags: অর্থপাচার মামলাইডিনোরা ফাতেহিবলিউড
Previous Post

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

Next Post

সাব্বির নাসিরের ইংরেজি গানে প্রতিবাদ ও বিপ্লবের সুর

Next Post
সাব্বির নাসিরের ইংরেজি গানে প্রতিবাদ ও বিপ্লবের সুর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বির নাসিরের ইংরেজি গানে প্রতিবাদ ও বিপ্লবের সুর

গাদার সিনেমার মূল চরিত্রদের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়ি বছর পর ‘গাদার’ এর সিক্যুয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT