চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোরা ফাতেহির কড়া হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in বিনোদন
A A
নোরা ফাতেহি সুন্দর পোশাক পরা, চেহারা সুন্দর ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে এক মাদক ব্যবসায়ী আয়োজিত রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতি নিয়ে যে অভিযোগ উঠে, তাতে নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও পারফর্মার নোরা ফাতেহি।

তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক নোটে এসব খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এবং বলেছেন, তিনি এই বিষয়ে ‘সহজ টার্গেট’ হয়ে গেছেন।

নোরার বিবৃতিতে বলা হয়,“আমি কোনো পার্টিতে যাই না… সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়… আমি পাগলের মতো কাজ করি, ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই… এ ধরনের মানুষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর যেদিন ছুটি থাকে, সেদিন আমি বাড়িতে থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা আমার স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি! আমি দিনের পর দিন, রাতের পর রাত আমার স্বপ্ন আর লক্ষ্যের পেছনেই সময় দিই।”

তিনি ভক্তদের উদ্দেশে আরও জানান, গণমাধ্যমে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো বিশ্বাস না করতে।

নোরার ভাষ্য, “কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না! মনে হচ্ছে আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট! কিন্তু এবার আর তা হতে দেব না! আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি। তখন চুপচাপ দেখেছি কীভাবে আমার নাম কলঙ্কিত করা হলো, সুনাম নষ্ট করার চেষ্টা হলো, আমাকে ক্লিকবেইট বানানো হলো।”

নিজের নোটের শেষে নোরা অনুরোধ করেন, কোনো সম্পর্কহীন ঘটনায় তার নাম ও ছবি ব্যবহার করা থেকে বিরত থাকতে। তিনি বলেন,“দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই! এর জন্য বড় মূল্য দিতে হবে।”

নোরার এই প্রতিক্রিয়া এসেছে এমন সময়ে, যখন কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় তিনি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের আটক থাকা মাদক ব্যবসায়ী মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজন করা রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, এসব পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও ছিলেন।

গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয় এবং বর্তমানে তিনি মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি)-এর গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। তার জবানবন্দিতে যেসব অভিনেতা–অভিনেত্রীর নাম এসেছে, তাদেরকে ভবিষ্যতে এএনসি জিজ্ঞাসাবাদ করতে পারে এমন সম্ভাবনাও তৈরী হয়েছে বলিপাড়ায়। ডিএনএ ইন্ডিয়া

Tags: দাউদ ইব্রাহিমদুবাইনোরা ফাতেহিবলিউডভারতসিনেমা
Previous Post

শেখ হাসিনার মামলার রায়: আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার

Next Post

হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে পর্যবেক্ষণ পাঠ করছেন ট্রাইব্যুনাল

Next Post
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শুনছেন বিচারক ও আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে পর্যবেক্ষণ পাঠ করছেন ট্রাইব্যুনাল

বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা দিচ্ছে, পুলিশ ও ছাত্রজনতা সংঘর্ষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা, পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT