চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:01 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলা নির্বাচন অফিস

কক্সবাজার জেলা নির্বাচন অফিস

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৪টি আসনে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন।

এর বাইরে কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোন আাদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা বা জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত। এরফলে ৪টি আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

তথ্যমতে, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপিলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৩ প্রার্থী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপিলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৫ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ১ জনের বাতিল হয়েছিল। প্রত্যাহারের শেষ দিন কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি।

এই ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন আসনটির ৪ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার ৩ স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানান হাইকোর্ট তাকে প্রার্থী হিসেবে বৈধ করেছে। কিন্তু এ সংক্রান্ত কোন আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন কার্যালয়ের সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, প্রতীক বরাদ্দের হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

Tags: কক্সবাজারজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬মনোনয়ন প্রত্যাহার
Previous Post

নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

Next Post

কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

Next Post
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে দোয়া মাহফিলে বক্তব্য দেন।ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

জামায়াত, এনসিপিসহ চার দলকে সতর্ক করলো ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT