চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় ৫২ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়ন বৈধ

ফারুক হোসেন by ফারুক হোসেন
11:50 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2023
in গাইবান্ধা, জনপদ
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, লাল ভোট বাক্স ও সবুজ লতাপাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সবকটি আসনে ১৮ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৮ জনের মনোনয়নপত্র স্থগিত করেছে।

গতকাল (৩ ডিসেম্বর) রোববার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল। দাখিল করা মনোনয়নপত্রে হলফনামায় তথ্য গোপন, নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্যাহ নাহিদ নিগার, এবিএম মিজানুর রহমান এবং মোস্তফা মহসিনের মনোনয়নপত্র।

গাইবান্ধা-০২ (সদর) আসনে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার, স্বতন্ত্র প্রার্থী রকিবুল ইসলাম ও সাজেদুর রহমান।

গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবু জাফর তৈয়ব জাহিদ নিউ।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- এনপিপির রুমি আকরাম, স্বতন্ত্র প্রার্থী শ্যামলেন্দু মোহন রায় ও জাহাঙ্গীর হোসেন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী ও এইচ এম এরশাদ।

গাইবান্ধা জেলার ৫টি আসনে ৭টি উপজেলার ৮১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচননির্বাচনমনোনয়নপত্রমনোনয়নপত্র বাতিল
Previous Post

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসায় হাইকোর্টের রুল জারি

Next Post

মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানি বৃহস্পতিবার

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, রাজনৈতিক নেতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানি বৃহস্পতিবার

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT