চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:15 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় দিনাজপুর-৩ আসনের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে ঘোষিত প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার তিনবারের মেয়র।

সোমবার ২৯ ডিসেম্বর, দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে রোববার দুপুরে এই আসনে থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‌দিনাজপুর-৩ আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি।

অন্যদিকে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-নবাবগঞ্জ-হাকিমপুর-বিরামপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন, দলীয় নেতা-কর্মীরা। এছাড়াও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক,জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট জুলফিকার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Tags: চেয়ারপারসনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদিনাজপুর-৩ আসনবিএনপিবেগম খালেদা জিয়ামনোনয়নপত্র
Previous Post

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Next Post

রিশাদের দুই উইকেট, জিতেছে হোবার্ট

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদের দুই উইকেট, জিতেছে হোবার্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর বহিষ্কৃত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT