চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি নির্বাচিত

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
8:55 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি নির্বাচিত, ছবি তিনজন সদস্যের।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ বেতারের বখতিয়ার শিকদার সভাপতি এবং দৈনিক যায়যায়দিনের আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক এবং চ্যানেল আইয়ের আলাউদ্দিন শিবলু কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের তত্ত্বাবধানে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন পেয়েছেন ১৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু (চ্যানেল আই) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। সহ-সভাপতি পদে মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট এবং শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ ভোট ও আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। নুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। মাহাবুবুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

Tags: নোয়াখালীপ্রেসক্লাব
Previous Post

ভুটানের কাছে হেরে আসর শেষ বাংলাদেশের

Next Post

লড়াইও করতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লড়াইও করতে পারল না বাংলাদেশ

বিএনপি নেতাদের অভিযোগের প্রতিবাদে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মানুষ চরম দুঃসময়ে আছে, অভিযোগ বিএনপি নেতাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT