চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটকারদের ফাঁদ থেকে নোয়াখালীর ২ কিশোরীকে উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 06, মে 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীর দুই কিশোরী উদ্ধার, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর দুই কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন।

শনিবার (৬ মে) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এরআগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, নিখোঁজ দু’কিশোরীদের অভিভাবক সুধারাম মডেল থানায় ১ মে দু’টি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে।

তদন্তে জানা যায়, নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন শিক্ষার্থী, অপরজন এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের একপর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সাথে পরিচয় হয়।

এসপি বলেন, পরিচয়ের একপর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে একসাথে দু’বান্ধবী ঢাকার উদ্দেশে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়।

তিনি জানান, ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’কিশোরীকে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দু’কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tags: নোয়াখালী
Previous Post

বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র জয়জয়কার

Next Post

‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

Next Post
শাহরুখ খান 'জওয়ান' সিনেমার পোস্টার ও সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT