চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইডি কার্ড থাকলেই ভোটার নয়: প্রিসাইডিং অফিসার

এস কে রাসেল by এস কে রাসেল
2:16 অপরাহ্ন 09, মার্চ 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন একজন ব্যক্তি, ভোটার পরিচয় নিশ্চিত করার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তালিকায় যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই ভোটার। এর বাইরে কারও ভোট দেয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির বলেছেন, যে তিন যুবক ভোট দিতে এসেছে বলে শুনেছি অনলাইনে তাদের তালিকা রয়েছে। কিন্তু উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তালিকায় তাদের নাম নেই। তাই তারা ভোটা দিতে পারবে না।

শনিবার ৮ মার্চ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি কথাই বলতে পারি আইডি কার্ড থাকলেই ভোটার নয়। ওই তিন যুবকের ব্যাপারে বিস্তারিত উপজেলা নির্বাচন অফিসার জানাতে পারবে।

লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, উত্তর লোহাজুরী এলাকার তিন যুবক আব্দুস সামাদ (২২) ও জাহিদুল ইসলাম (১৮), জোবায়েল হোসেন (১৮) নির্বাচন কমিশনের অনলাইন থেকে প্রাপ্ত ভোটার সিরিয়াল নিয়ে কেন্দ্রে এসে দেখে কেন্দ্রের সিরিয়ালে তাদের নাম নেই। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৩৫ জন।

তিন কিশোরের মধ্যে আব্দুস সামাদ (২২) জানান, ৬ জুন ২০০২ সালে আমার জন্ম তারিখ সেই হিসেবে বয়স প্রায় ২২ বছর। তার পরেও ভোট দিতে পারলাম না।

জাহিদুল ইসলাম (১৮) জানান, এবারই প্রথম ভোট দিতে এসেছি। এসে দেখি কেন্দ্রের তালিকায় আমার নাম নেই। মনটা খারপ করে চলে যাচ্ছি।

জোবায়েল হোসেন (১৮) বলেন, প্রথমবার ভোট দিতে এসে ভোট না দিতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।

উল্লেখ্য, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুতে এই ইউনিয়নে আজ শনিবার ৯ মার্চ উপ-নির্বাচন হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৮৪ জন।

কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, কেন্দ্রে যে তালিকা পাঠিয়েছি ও প্রার্থীদের যে তালিকা দিয়েছি সেটা ধরেই ভোট হবে। ওই তিনজন কেন ভোট দিতে পারল না সেটা আমার অফিসে আসলে বলতে পারবো। তবে আমাদের তালিকায় তাদের নাম না থাকায় তারা ভোটা দিতে পারবে না।

Tags: উপনির্বাচনকিশোরগঞ্জভোটার তালিকা
Previous Post

সীমান্তে হত্যা বন্ধ করতে কাজ করবে বিজিবি-বিএসএফ

Next Post

বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের পতাকা হাতে নিয়ে আলোচনা করছেন দুই মহাপরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি সদস্যের মৃত্যু ‘টার্গেট কিলিং’ নয়: মহাপরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT