চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা অনুষদের বিভাগে নেই শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:49 অপরাহ্ন 17, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
শিক্ষার্থীরা শিক্ষকদের দাবিতে রাস্তার উপর বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনভর মূলফটক আটকে রেখে সেশনজট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের নিয়ে আন্দোলন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। পরে দাবি মেনে নিয়ে সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য ড. বেনু কুমার দে।

বুধবার ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জিরোপয়েন্ট’র মূলফটকে তালা ঝুলিয়ে দেয়। চলতে থাকে তাদের অবস্থান কর্মসূচি। এসময় সাদা কাফন পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ করতে দেখা যায় একাধিক শিক্ষার্থীকে।

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী অঞ্জন সাহা তন্ময় বলেন, ‘আমি এখনও সেকেন্ড ইয়ারে। আর ক’বছর পর আমার চাকরির বয়স শেষ হয়ে যাবে। তখন এই সার্টিফিকেট দিয়ে আমরা কী করব? এখন পর্যন্ত ১৫-১৬ মাস্টার্সের রেজাল্ট পায়নি।’

তিনি আরও বলেন, আমাদের বিভাগে কোনো স্থায়ী নিয়োগের শিক্ষক নেই। গেস্ট টিচাররা প্রতি সেমিস্টারে আসে। আমাদের দাবি দুটো, সেশনজট নিরসন ও স্থায়ী মেয়াদে শিক্ষক নিয়োগ।

একই বিভাগের ২০-২১ বর্ষের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসেন বলেন, আমি এখনও ফার্স্ট ইয়ার শেষ করতে পারছি না। অথচ ভর্তি হয়েছি প্রায় দু’বছর। আমাদের নিয়মিত ক্লাস হয় না। পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমি এখনও সেকেন্ড সেমিস্টার দিয়ে ফলাফল পাইনি। এভাবে আর কতদিন চলবে?

সহকারী প্রক্টর স্বরূপ সাহা জয় বলেন, দেড়টার ট্রেনের চালককেও শিক্ষার্থীরা নাশতা করানোর জন্য নিয়ে চলে যায়। উনাকে খুঁজে এনে ট্রেন ছাড়া হয়। আড়াইটার ট্রেনের চালককে কোথায় নাশতা করাতে নিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না।

পরে উপ-উপাচার্য ড. বেনু কুমার দে এসে জিরো পয়েন্টে অবস্থানরত শিক্ষার্থীদের দাবী পূরণের আশ্বাস দেন। পরিস্থিতি বেলা ৫ টা ১০ এ স্বাভাবিক হয়। মূল ফটক খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত। ২০১৫ সালে স্থাপিত এই বিভাগে এখন পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষা অনুষদের এই বিভাগে কোনো শিক্ষক না থাকায় বিভিন্ন বিভাগ থেকে অতিথি শিক্ষক নিয়েই বিভাগটি চলছে।

এর আগে গতবছর ২৮ ফেব্রুয়ারি ওই বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে স্থায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সেশনজট কমানো, ফল প্রকাশসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
Previous Post

অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ভারতে পরীমনি

Next Post

দীর্ঘদিন পর নাটকে প্রিয়ন্তী উর্বী, সঙ্গে খায়রুল বাসার

Next Post
প্রিয়ন্তী উর্বী ও খায়রুল বাসার নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর নাটকে প্রিয়ন্তী উর্বী, সঙ্গে খায়রুল বাসার

বানররা টেরেসে আইফোন চুরি করে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন চুরি করলো বানর, তারপর যা ঘটলো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT