চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কে কেউ এককভাবে জয়ী নয়, জোট সরকার গঠনে অনিশ্চয়তা

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:48 পূর্বাহ্ন 25, মার্চ 2026
in প্রবাস সংবাদ
A A

ডেনমার্কের জাতীয় নির্বাচন শেষে স্পষ্ট হয়েছে যে, কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং জোট গঠনের আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ২১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ৩৮টি আসন অর্জন করেছে। তবে এটি আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, যেখানে দলটি ২৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে ৫০টি আসন পেয়েছিল।

অন্যদিকে, সোশ্যালিস্ট পিপলস পার্টি ২০টি আসন, ডানপন্থী ভেনস্ট্রে (লিবারেল পার্টি) ১৮টি আসন এবং লিবারেল অ্যালায়েন্স ও ডেনিশ পিপলস পার্টি প্রতিটি ১৬টি আসন অর্জন করেছে। ফলাফলে আরও দেখা যায়, বামঘেঁষা ‘রেড ব্লক’ মোট ৮৪টি আসন পেয়েছে, আর ডানঘেঁষা ‘ব্লু ব্লক’ পেয়েছে ৭৭টি আসন। কিন্তু দেশটির পার্লামেন্ট ফোকেটিংয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ৯০টি আসন, যা কোনো পক্ষই অর্জন করতে পারেনি।

এই পরিস্থিতিতে কেন্দ্রপন্থী মডারেটস পার্টি, যার নেতৃত্বে রয়েছেন লার্স লক্কে রাসমুসেন, গুরুত্বপূর্ণ ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে। দলটি ১৪টি আসন পেয়ে সম্ভাব্য জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় মেতে ফ্রেদেরিক্সেন বলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত এবং অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের চেষ্টা করবেন। তবে তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়া সহজ হবে না।

এদিকে ভেনস্ট্রে পার্টির নেতা ও প্রতিরক্ষামন্ত্রী ট্রয়েলস লুন্ড পাউলসেন স্পষ্ট জানিয়েছেন, তারা সোশ্যাল ডেমোক্র্যাটসের সঙ্গে পুনরায় জোটে যেতে আগ্রহী নন। এতে করে জোট গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৪৮ বছর বয়সী ফ্রেদেরিক্সেন আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের প্রতি সমর্থন এবং কঠোর অভিবাসন নীতির জন্য পরিচিত। নির্বাচনের আগে তিনি আগাম ভোটের ডাক দেন, যাতে তার নেতৃত্বের দৃঢ়তা ভোটারদের কাছে তুলে ধরা যায়। তবে এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়, পেনশন এবং সম্পদকর ইস্যু বড় প্রভাব ফেলেছে।

ডেনমার্কের বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় সাধারণত জোট বা সংখ্যালঘু সরকারই গঠিত হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের জোট আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আলোচনা নির্ধারণ করবে, মেটে ফ্রেডেরিকসেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন কি না।

Tags: ডেনমার্কনির্বাচন
Previous Post

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা, ইরান বলছে লড়াই চলবে

Next Post

ভুল হাঁটুতে পরীক্ষা করায় রিয়ালের উপর ক্ষুব্ধ এমবাপে

Next Post
কাইলিয়ান এমবাপে

ভুল হাঁটুতে পরীক্ষা করায় রিয়ালের উপর ক্ষুব্ধ এমবাপে

অস্ট্রেলিয়ায় ধর্মঘট, ২০ বছর পর বড় কর্মবিরতিতে সাংবাদিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT