চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তায় যে বার্তা দিলেন আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 07, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আইজিপি পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের দুর্গাপূজা ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। যেকোন ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরীরের মূল মিডিয়া সমন্বয়ককে আমরা গ্রেপ্তার করেছি। তথাকথিত পতাকা নিয়ে হঠাৎ করে যারা ঝটিকা মিছিল করেছে, তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। সুতরাং জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই। আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত আছে।

তিনি বলেন, দেশের সাড়ে ৩১ হাজার পূজা মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌপুলিশসহ বিশেষায়িত পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো জায়গায় যেকোনো পূজামণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার বাহিনীর সঙ্গে ভলেনটিয়ার বাহিনী রয়েছে, তারাও ২৪ ঘণ্টা কাজ করছে। সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খলা অপতৎপরতার সুযোগ নেই।

সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কেউ স্যোশাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা, গুজব না ঘটাতে পারে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সেবা নেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যাতে করে যেকেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন।

Tags: আইজিপিজঙ্গি তৎপরতাদুর্গাপূজা
Previous Post

প্রথম মাসের বেতন উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিলেন আসিফ মাহমুদ

Next Post

বিগত স্বৈরাচারের সুবিধাবাদীরা অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে: রিজভী

Next Post
বেগম রিজভী বক্তৃতা দিচ্ছেন, পাশে সমর্থক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত স্বৈরাচারের সুবিধাবাদীরা অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে: রিজভী

বাফুফের মনোনয়ন সংগ্রহের জন্য নির্বাচনী সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের মনোনয়ন সংগ্রহ ৯ তারিখ থেকে, নির্বাচন ২৬ অক্টোবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT