চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 24, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি সংশোধনী আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়।

বৃহস্পতিবারের (২৪ জুলাই) বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ জানিয়েছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং দলীয় প্রভাবমুক্ত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।’

স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, সংশোধিত আইনের আওতায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচনগুলো এখন থেকে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রবর্তনের বিধান চালু করে। এর ফলে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে জাতীয় রাজনীতির প্রতিফলন বাড়ে এবং ক্ষমতাসীন দলের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায়।

এর ফলে নির্বাচনী সহিংসতা, কেন্দ্র দখল, ভোট কারচুপি এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগ বেড়ে যায়। অনেক বিশেষজ্ঞ ও নাগরিক সমাজ দলীয় প্রতীকের এই ব্যবস্থাকে স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছিলেন।

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তী সরকারস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

Next Post

৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

Next Post
চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নাকচের ছবি, আদালত প্রাঙ্গণে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

রাশিয়ান এয়ারক্রাফট আকাশে উড়ছে, নিখোঁজের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ যাত্রীসহ রাশিয়ান ফ্লাইট নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT