চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে গণতন্ত্র চর্চার নজির নেই’

ব্রিটিশ হাইকমিশনারকে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 27, জুন 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ।

আজ বিকেলে রাজধানীর সেতুভবনে এ সাক্ষাতে নতুন সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

বৈঠককালে উভয়পক্ষ যে কোন দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সকল ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি বিধান অনুসরণ করে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দলের নেতৃত্ব এবং এবং জনপ্রতিনিধি নির্বাচনে অধিক সংখ্যক নারী নেতৃত্ব অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ দলের নেতৃত্ব সহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরত্ব সহকারে দেখছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় রাজনৈতিক দলগুলোতে প্রশিক্ষণ সহযোগিতা দেওয়ার জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কার্যক্রমের প্রশংসা করেন।

বৈঠকে সারাহ কুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পক্ষে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Tags: ওবায়দুল কাদেরব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
Previous Post

খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয়: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে: নাছিম

Next Post
নাগরিকদের জন্য গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে: নাছিম

অভিনেতা হাতে পিস্তল নিয়ে মারামারি দৃশ্যে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিনে ২৫ কোটি আয় করেছে ‘তুফান’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT