যে যতো বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোক, শ্রমিকদের অধিকার হরন করলে কাউকেই ছাড় দেয়া হবে না সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কারো উস্কানীতে রুটিরুজি ধ্বংস করা যাবে না । মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে হবে।








