চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ যেন আমাদের মত বিচারহীনতার কষ্ট না পায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 18, ডিসেম্বর 2022
in আদালত
A A
প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশের মানচিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের মত কেউ যেন আর বিচারহীনতার কষ্ট না পায়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে এই প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। ১৯৭০ সালে নির্বাচিত প্রাদেশিক সদস্য এবং জাতীয় পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি কমিটি করে দেন সংবিধান প্রণয়নের জন্য। এরই পরিপ্রেক্ষিতে মাত্র ৯ মাসের মধ্যে আমরা পাই সংবিধান। জাতির পিতা চেয়েছিলেন সংবিধানের ভিত্তিতে জনগণের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে একটা উন্নত জীবন দান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য এতো ত্যাগ শিকার করলেন, অথচ তাকেই হত্যা করা হলো। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকেই প্রকৃতপক্ষে হত্যা করা হয়। সেই হত্যাকারীদের বিচার যাতে না হয় সে জন্য মার্শাল ল’ দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। সে অর্ডিন্যান্স জারি করে খুনিদের বিচারের হাত থেকে শুধু রেহাই দিয়েছিল তাই নয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। বাংলাদেশে শুরু হয় বিচারহীনতার সংস্কৃতি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বিচার চেয়েছিলাম কিন্তু পাইনি। আমার অধিকার ছিল না মামলা করার। কারণ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আমরা ২১ বছর পর সরকার গঠন করি। সরকার গঠন করার পরই আমরা সিদ্ধান্ত নিই, আমরা উদ্যোগ নিই। কিন্তু এই অধ্যাদেশ যাতে বাতিল না হয় বিরোধী দল সব সময় সক্রিয় ছিল। একপর্যায়ে সুপ্রিম কোর্ট এ অধ্যাদেশ বাতিল করার নির্দেশ দেয়। পার্লামেন্টে আমরা তা বাতিল করি। এরপরই আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ শুরু করতে পারি। পরবর্তী সময়ে সে বিচার শেষ হয়।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার রাসিকভাই শাহ, আইন মন্ত্রী আনিসুল হক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক নোট ও ডাকটিকিট অবমুক্ত করেন। এছাড়া সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত স্মারক প্রকাশনা ‘৫০ বছরের পথচলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট’-এর মোড়ক উন্মোচন এবং “প্রধান বিচারপতি পদক” প্রদান করেন।

আজকের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, আইনজীবী, মন্ত্রীপরিষদের সদস্য, অ্যাটর্নি জেনারেল ও আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রীসুপ্রিম কোর্ট
Previous Post

মেসিকে ভালোবেসে গান লিখলেন ইশতিয়াক, গাইলেন লুৎফর-পুষ্পিতা

Next Post

‘মায়ের কান্না’ কখনও যোগাযোগ করেনি: মার্কিন দূতাবাস

Next Post
যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভবন, লাল ইটের স্থাপনা, সবুজ ঘাসের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মায়ের কান্না’ কখনও যোগাযোগ করেনি: মার্কিন দূতাবাস

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি বড় গ্রুপ ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উদযাপিত হলো ৬ষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT