চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নই: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
প্রধান বক্তা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, প্রচুর সাংবাদিক ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। এখানে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নই।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, যারা মসজিদে নামাজে ইমামতি করেন, তাদের সমাজের কল্যাণমূলক কাজেও নেতৃত্ব দিতে হবে। দেশের ওলামায়ে কেরাম জাতির নেতৃত্বে আসলেই সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে এবং একটি কল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি ইসলামী দল ও শক্তির ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী দল ও শক্তির ঐক্য দেশবাসীর প্রত্যাশা। ঐক্য নষ্ট করে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

জামায়াত আমির দাঈ ও ওয়ায়েজদের উদ্দেশে বলেন, দাঈ-ইলাল্লাহদের অবশ্যই বিনয়ী হতে হবে। কোনোভাবেই বাহাস বা আত্মঘাতী বিতর্কে জড়ানো যাবে না। আমরা সবাই দায়িত্বশীল মানুষকে আল্লাহর পথে আহ্বান করাই আমাদের দায়িত্ব এবং এর জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে।

তিনি আরও বলেন, জাতিকে জাগ্রত করার দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হয়ে রাসূল (সা.)-এর দেখানো পথে দায়িত্বপালন করতে হবে। কুরআনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা মানুষকে জানাতে হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সেবা করতে হবে।

রাসূল (সা.)-এর অনুসরণের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের কথা ও কাজে মিল থাকতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিতর্কিত বক্তব্য পরিহার করে ইসলামী শরিয়াহ ও জিহাদের সঠিক বার্তা প্রচার করতে হবে।

সম্মেলনে সারাদেশ থেকে আগত বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

Tags: আমির ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

নিখোঁজ রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Next Post

সিরিয়া ও আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়া ও আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে আলিঙ্গন, বন্ধুত্ব বা প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো প্রেম নাকি শুধুই বন্ধুত্ব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT