চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতের লিফলেট কেউ দেখেও না, পড়েও না: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
হাছান মাহমুদ বিএনপি-জামায়াতের লিফলেটের ব্যাপারে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামায়াতের লিফলেট কেউ দেখেও না, কেউ পড়েও না। বিএনপির নেতা যারা লিফলেট বিতরণ করেন, তারা দশটি বিতরণ করে ছবি তুলে আবার গলির ভিতরে পালিয়ে যায়, মানুষ ধাওয়া করবে এই ভয়ে। এরপর ছবিটা ফেসবুকে দেন। তাদের এখন খুঁজে পাওয়া যায় না। তাদের নাকি এখন পেরেশানি রোগ হয়েছে। সেজন্য নাকি তারা ইন্ডিয়ায় চিকিৎসা করতে গেছে। তাদের শারীরিক ও মানসিক সমস্যা হয়েছে।

আজ সোমবার ১ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতকে করোনাকালে মানুষের পাশে দেখা যায়নি, বন্যার সময় তাদের দেখা পাওয়া যায় না। কারো দরজায় একমুঠো চাল নিয়ে তারা যায়নি। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে না থেকে এখন লিফলেট নিয়ে আসছে ভোট বর্জনের জন্য। এধরণের বিভ্রান্তি যারা ছড়ায়, তাদের চিনে রাখতে হবে।

হাছান মাহমুদ বলেন, আগে ভোট আসলে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা জনসাধারণকে বলতো, ভোট বুঝে শুনে দিতে হবে, আওয়ামী লীগে ভোট দিলে ইসলাম চলে যাবে। ফিলিস্তিনের মুসলমানদের ইসরায়েলি সেনারা যেভাবে হত্যা করছে এখন তাদের মুখে কোন শব্দ নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে এই বর্বরতার প্রতিবাদ জানিয়েছেন। আমি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিদিন এর প্রতিবাদ করেছি। অথচ বিএনপি-জামায়াতের মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। এখন তাদের চেহারা দেখাতেও লজ্জা হচ্ছে।

ভোটারদের উদ্দেশ্যে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, আগে রাঙ্গুনিয়ার কী অবস্থা ছিল, এখন কী হয়েছে, তা আপনারা ১৫ বছর আগের কথা চিন্তা করলে বুঝতে পারবেন। কর্ণফুলী নদীতে ব্লক বসানো না হলে চন্দ্রঘোনা, দোভাষি বাজারসহ অনেক এলাকা ভেঙ্গে যেত। রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে গত ১৫ বছরে প্রায় পাঁচ’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আগে রাঙ্গুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে যেতে সারাদিন লেগে যেত, এখন দেড় ঘণ্টায় পৌঁছানো যায়। সারাদেশে এই যে পরিবর্তন একমাত্র শেখ হাসিনার কারণে সম্ভবপর হয়েছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা খাতে ২২ ধরণের ভাতা দেয়া হচ্ছে। এসব ভাতা প্রদানের ক্ষেত্রে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা কখনো দেখা হয় না। যিনিই পাবার যোগ্য তাকেই দেয়া হয়। বিএনপি ক্ষমতায় থাকলে কিন্তু যারা ধানের শীষে ভোট দিয়েছে, শুধু তাদেরকেই দিত। আগেও সরকারের টিআর খাবিকা প্রকল্প ছিল। তখন যারা এমপি ছিল, তারা সেগুলো রাঙ্গুনিয়ায় আনেননি। সেগুলো মদুনাঘাটের ব্রীজের আগেই ভাগ-বাঁটোয়ারা হয়ে যেত।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমদের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মুহাম্মদ আলী শাহ, মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিছ আজগর, আবু তাহের, হারুন সওদাগর, ইলিয়াছ কাঞ্চন চৌধুরী প্রমুখ।

Tags: তথ্যমন্ত্রীদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনহাছান মাহমুদ
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ ঘোষণা

Next Post

এসি স্লিপার বাস এসোসিয়েশনের বর্ষবরণ অনুষ্ঠান

Next Post
বর্ষবরণ অনুষ্ঠানে এসি স্লিপার বাস এসোসিয়েশনের সদস্যরা একসাথে কেক কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসি স্লিপার বাস এসোসিয়েশনের বর্ষবরণ অনুষ্ঠান

প্রধান অতিথি ও সমর্থকদের মধ্যে সমর্থন আদান-প্রদান, বিএনএম প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর (অবঃ) মামুনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT