আদালতের নির্দেশ মেনে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত কোথাও মানা হয়েছে আবার কোথাও মানা হয়নি। এ নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।








