চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ জানে না শেষ কবে এফডিসিতে হয়েছে ‘সিনেমার শুটিং’!

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
3:02 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
এফডিসির বিভিন্ন শুটিং স্পটের ছবি, যেখানে সিনেমার শুটিং হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদশের সিনেমা নির্মাণের সূতিকাগার বিএফডিসি (বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) দীর্ঘদিন যাবৎ একপ্রকার অকার্যকর হয়ে পড়ে আছে প্রতিষ্ঠানটি। বড় বড় শুটিং ফ্লোর থাকলেও মাসের পর সেখানে কোনো সিনেমার শুটিং হয় না। মাঝেমধ্যে দু-একটি বিজ্ঞাপনের শুটিং হতে দেখা যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এফডিসি গিয়ে দেখা যায়, কোথাও কেউ নেই! মূল ফটক দিয়ে ঢুকে দেখা যায়, চারদিকে ফাঁকা। ঢুঁকেই চোখে পড়ে কড়ই তলায় জমে আছে কাদা! নিরাপত্তা রক্ষীর কাছ থেকে জানা যায়, ক্রিকেটার তাসকিন আহমেদ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিচ্ছেন, এক নাম্বার ফ্লোরে। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই।

আবদুল হালিম নামে এক নিরাপত্তারক্ষী জানান, শুধু তিনি কেন শেষ কবে এফডিসিতে সিনেমা শুটিং হয়েছে এফডিসির কেউ জানে না! আরও বলেন, আগে গেটে উদ্ভট মানুষ সামাল দিতে হিমশিম খেতে হতো, এখন আমরা অলস বসে থাকি। এফডিসিতে আগে এক্সট্রা শিল্পীরা এসে বসে থাকতো। এখন তারাও কেউ আসে না।

তবে বিগত ছয় বছর ধরে এফডিসিতে শুটিংয়ের চেয়ে সমিতি চর্চা নিয়ে মাতামাতি হয়েছে বেশী। যদিও কেপিআই ভুক্ত এলাকায় কোনো সংগঠন থাকার নিয়ম নেই, তবুও অবৈধভাবে বছরের পর বছর ধরে অবস্থান করে আসছে পরিচালক, প্রযোজক শিল্পী সমিতির অফিসগুলো। মূল কাজ বাদ দিয়ে সংগঠন নিয়েই সরব থাকতে দেখা গেছে সিনেমার এই আঁতুরঘরকে।

এদিন ঘুরে দেখা যায়, আগের মতো জমজমাট নেই কোনো সমিতি। দেখা গেল, প্রতিটি অফিসই ফাঁকা। একজন জানালেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনে এফডিসির সংগঠনগুলোর আওয়ামী পন্থী নেতারা একেবারে গা ঢাকা দিয়েছেন। তাদের অনুপস্থিতিতে এফডিসি এখন পুরোপুরিভাবে ফাঁকা!

এফডিসির বাইরে সবুজ গার্ডেন ও গাছপালা, আকাশে কিছু মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ এমনকি এফডিসির ক্যান্টিন বন্ধ করে দেয়া হয়েছে। এফডিসির বিভিন্ন প্রডাকশন নির্মাণের সঙ্গে জড়িত দু-একজন টেকনিশিয়ানদের সঙ্গে আলাপ করলে তারা জানান, শুটিংয়ের অভাবে এফডিসি জনশূন্য থাকে। এ কারণে ক্যান্টিনও বন্ধ থাকে।

প্রশাসনিক ভবন থেকে এফডিসির পরিচালক সমিতি, শিল্পী সমিতির চত্বর ঢুঁ মারলেও কাউকে দেখা যায়নি। মান্না ডিজিটাল, ডাবিং স্টুডিও, ঝর্ণা শুটিং স্পট জনশূন্য। যোহরের আজানে এফডিসির প্রশাসনিক ভবন থেকে কয়েকজনকে দেখা যায় মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছেন।

সবুজ গাছপালা ও ছোট ব্রিজ সহ একটি পার্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রায় এক ঘণ্টা অবস্থান করেও এফডিসিতে অভিনেতা-অভিনেত্রী, পরিচালকদের চোখে পড়েনি। আট নাম্বার ফ্লোরে একটি বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানের সেট নির্মাণে কাজে ব্যস্ত ছিলেন এক টেকনিশিয়ান। কথায় কথায় বলছিলেন, অনেকদিন থেকে নতুন কোনো সিনেমার শুটিং নাই। অতিরিক্ত ভাড়া শুটিং না হওয়ার একটি কারণ। তাছাড়া নতুন ডিরেক্টর যারা সিনেমা নির্মাণ করেন, তারা এখানে শুটিং করতে চায় না।

এফডিসির ৩ ও ৪ নাম্বার ফ্লোর ভেঙে নির্মিত হচ্ছে ১৫ তলার বাণিজ্যিক ভবন। যেখানে বাণিজ্যিক ফ্লোরে হোটেল, শপিং মল, ফুডকোট, আধুনিক মাল্টিপ্লেক্স, অডিটোরিয়াম হওয়ার কথা রয়েছে। তার পাশে দাঁড়িয়ে কথা হয় এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ূয়ার সঙ্গে। তিনি জানান,  ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবনটি ২০২৬ সালের জুলাই মাসে চালু হওয়ার কথা।

Tags: অভিনয়এফডিসিলিড বিনোদনসিনেমা
Previous Post

আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে বৃষ্টির পেটে তিন দিন

Next Post

জার্মান দলের ‘উন্নতিতে’ খুশি নাগেলসম্যান

Next Post
জার্মান ও ডেনমার্ক দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান দলের ‘উন্নতিতে’ খুশি নাগেলসম্যান

বহু মানুষ সমাবেশে অংশগ্রহণ করছে, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘের প্রতি অনাস্থা, ‘বাতিল মানুষের’ সঙ্গে কথা নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT