চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে জীবিত উদ্ধার হয়নি কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 16, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করেনি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি।

আজ ভোরে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।

পোখরার নতুন উদ্বোধন করা বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের সব আরোহী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গত তিন দশকের মধ্যে এটাই নেপালে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) তথ্যটি নিশ্চিত করেছে।

নেপালের কর্তৃপক্ষ উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিশনকে দায়িত্ব দিয়েছে। এ কমিশন ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজ এটিআর ৭২-৫০০। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

জানা যায়, যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন সাউথ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।

Tags: উড়োজাহাজ বিধ্বস্তজীবিত উদ্ধারনেপাল
Previous Post

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৮

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৮

ঢাকার বিমানবন্দরে নারী যাত্রী, ক্যারিয়ার ও ব্যাগ নিয়ে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

'এবং ছাদ' নিয়ে ঢাকার দর্শকের মুখোমুখি শ্রীলেখা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT