চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঠিক ও যুগোপযোগী শিক্ষাগ্রহণ করলে কেউ বেকার থাকতে পারে না

রাজু আলীম by রাজু আলীম
7:09 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in শিক্ষা
A A
প্রফেসর ড. মোহাম্মদ জাহরুল হক বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যান্য অতিথিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্টার্ট আপ হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। লেখাপড়া শেষ করে চাকুরি করতে হবে এরকম গতানুগতিক ধারণা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে। আমাদের দেশের তরুণরা কেবল শারিরীকভাবে সক্ষম নন; তাদের উদ্ভাবন ও মেধা শক্তি অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

সঠিক ও যুগোপযোগী শিক্ষাগ্রহন করলে কোনো শিক্ষার্থী বেকার থাকতে পারে না। মেট্রোপলিটন ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের বেকার হিসেবে দেখতে চায় না। সেজন্য আমরা তাদের শিক্ষাদানের পাশাপাশি তাদের উদ্ভাবনী ও মেধাশক্তির বিকাশ ঘটিয়ে তাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। ক্লার্ক বা তথাকথিত চাকুরে বা কর্মকর্তা না হয়ে তারা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজের ভাগ্যোন্নয়ের পাশাপাশি পরিবারের মুখে হাসি ফুটাবে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার যে আমাদের অনেক শিক্ষার্থী ২য় বা ৩য় বর্ষে অধ্যয়নকালেই মাসে লাখ টাকা আয় করছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলামনাইরা অনেককে তাদের প্রতিষ্ঠানে চাকুরী দিচ্ছে। দেশের অনেক ব্যবসা ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের উপর নির্ভরশীল। সেটা আমাদের জন্য গর্বের।’

গতকাল সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান হলে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আইডিয়া প্রকল্পের আওতায় সরকারের আইসিটি বিভাগ আয়োজিত ‘স্টার্ট আপ কম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম’- এর অধীনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।

আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সরকারের জৈষ্ঠ আইসিটি কনসালটেন্ট ইউএনডিপির প্রাক্তন কর্মকর্তা সিদ্ধার্থ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও হাল্ট প্রাইজের উপদেষ্ঠা মো. ইমরান উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, বেপ্রো কনসালটেন্সী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন সাহা, টেক্সনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক প্রমূখ।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, স্টার্ট আপ বর্তমান সরকারের এক যুগান্তকারী উদ্যোগ। এ উদ্যোগের ওপর ভিত্তি করেই আমরা উন্নত দেশের কাতারে পৌঁছবো। স্থানীয় অর্থনীতির বিকাশও ঘটবে স্টার্ট আপের মাধ্যমে। আমরা সে সুযোগটি কাজে লাগাতে চাই। আমরা সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি দেশের ৪৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ প্রকল্পের আওতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে নির্বাচন করার জন্য। আমরা আশাবাদি মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ প্রকল্পের আওতায় কয়েক কোটি টাকার স্টার্ট আপ ব্যবসা শুরু করবে। আমরা এজন্য সরকারের সহায়তা চাই।

উল্লেখ্য, ৭ টি বিভাগের বিভিন্ন ব্যাচের নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেন। সারাদেশের ৮টি বিভাগের ৪৬ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

Tags: মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপস্টার্ট আপ
Previous Post

১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের

Next Post

সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায় নুসরাত ফারিয়া

Next Post
নুসরাত ফারিয়া সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায় নুসরাত ফারিয়া

নারী ক্রিকেট কোচের ছবি, সবুজ মাঠের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দলে নারী বোলিং কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT