বাংলাদেশের অগ্রযাত্রায় কারো বাধা বরদাশত করা হবে না বলে স্পষ্ট উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে খেলতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।







