চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলে কোচ নয়, বাড়ছে ট্রিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের মেট্রোরেল ট্রেন চলাচল, পাস ছাড়া যাত্রা সম্ভব নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকল্পের শুরুতে প্রতিটি ট্রেনসেটে অতিরিক্ত দুটি কোচ যুক্ত করার পরিকল্পনা ছিল। সে অনুযায়ী স্টেশনের দৈর্ঘ্যও নির্ধারণ করা হয়। তবে অতিরিক্ত খরচ ও কারিগরি জটিলতার কারণে কোচ বাড়ানো সম্ভব হয়নি। এর বিকল্প হিসেবে বাড়ানো হচ্ছে ট্রেন চলাচলের সংখ্যা বা ট্রিপ।

বর্তমানে প্রতিটি ট্রেনসেট ছয় কোচের। দুই প্রান্তে দু’টি ট্রেলার কোচে চালকের কক্ষ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। মাঝের চারটি মোটরচালিত কোচ পুরোপুরি যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। ডিএমটিসিএলের হাতে এমন ২৪টি ট্রেনসেট থাকলেও সবগুলো এখনো ব্যবহার করা হচ্ছে না।

ডিএমটিসিএলের হিসাবে, ছয় কোচের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ যাত্রী বহন করা সম্ভব। দুটি কোচ বাড়ানো গেলে একই জনবল দিয়ে আরও প্রায় এক হাজার যাত্রী পরিবহন করা যেত, জ্বালানি খরচও তেমন বাড়ত না। কিন্তু সেই পরিকল্পনা আটকে যাওয়ায় বিকল্প হিসেবে ট্রিপ বাড়ানো হচ্ছে। এতে অতিরিক্ত জনবল ও জ্বালানি খরচের প্রয়োজন হবে।

সংস্থাটির তথ্যমতে, প্রতিদিন গড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। চলতি বছরের ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী পরিবহন করা হয়েছে। বর্তমানে গড়ে প্রতিটি ট্রেনে প্রায় দুই হাজার যাত্রী যাতায়াত করেন। কর্মকর্তাদের মতে, বর্তমান ব্যবস্থায় এর চেয়ে বেশি যাত্রী বহন সম্ভব নয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “নতুন করে বড় বিনিয়োগ করা কঠিন। তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দিকেই জোর দেওয়া হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত জনবল প্রশিক্ষণ শেষ হলে দু-এক মাসের মধ্যেই ট্রিপ বাড়ানো হবে।”

২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। ২০২৩ সালের নভেম্বরে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হলে যাত্রীচাপ আরও বেড়ে যায়। তখন প্রতিটি ট্রেনে দুটি কোচ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পরে তা স্থগিত হয়ে যায়।

তবে ভবিষ্যতে ঢাকার নতুন সব মেট্রোরেল লাইনে আট কোচের ট্রেনসেট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: মেট্রোরেল
Previous Post

সিসিটিভি ফুটেজে চোরের পরিচয় ফাঁস

Next Post

সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে কাদের সিদ্দিকীর অসুস্থতার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

Hili border checkpoint barrier closed due to import-export ban. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT