জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না, বলে হুঁশিয়ারী দিয়েছেন জামায়ত ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী দলের নেতারা। পল্টনে আয়োজিত সমাবেশে তারা বলেন, দাবি আদায়ে তাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে। বলেছেন, সরকার শান্তিপূর্ণ ভাষা না বুঝলে যে ভাষায় বুঝবে তাই করা হবে।








