চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:13 অপরাহ্ন 13, জুলাই 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের একজন কর্মকর্তা সৌদি আরবে অপরাধে জড়িত প্রবাসীদের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি আগামী মাসের মধ্যে অনেকটাই নিরসন হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।

রবিবার (১২ জুলাই) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. নুরুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, গত বছরের শেষ দিকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম বন্ধ করে ই-পাসপোর্ট চালুর পর প্রযুক্তিগত কারণে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন ও জনবল বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়েছে। তিনি জানান, পাসপোর্ট নবায়ন, বায়োমেট্রিক নিবন্ধন ও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে দূতাবাস কাজ করছে এবং আগামী মাসের মধ্যে সেবার স্বাভাবিক গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। দূতাবাসের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এসব অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেউ যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি তদন্তকে স্বাগত জানাবেন। এ সময় তিনি সৌদি আরবে কিছু বাংলাদেশি নাগরিকের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, অপরাধে জড়িতদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধী যাতে পার পেয়ে না যেতে পারে, সে জন্য প্রবাসীদের স্থানীয় প্রশাসনের জরুরি সেবা নম্বর ৯১১-এ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সৌদি আরবে কিংবা বাংলাদেশে—যেখানেই প্রয়োজন হোক না কেন, অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

রাষ্ট্রদূত প্রবাসীদের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপরাধ তদন্তে উদ্যোগ নিলে বাংলাদেশি কমিউনিটির উচিত তাদের সহযোগিতা করা।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে ই-পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে অনেক প্রবাসী ভোগান্তির মুখে ছিলেন।

Tags: কনস্যুলার সেবাপাসপোর্টবাংলাদেশি প্রবাসীবাংলাদেশের রাষ্ট্রদূতমোহাম্মদ দেলোয়ার হোসেন
Previous Post

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

Next Post

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

Next Post
দম্পতি একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে, ব্যাকগ্রাউন্ডে সঙ্গীতবাহী ব্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

চ্যানেল আই অনলাইন লোগো ও একজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল 'চ্যানেল আই অনলাইন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT