চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সামনে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2023
in রাজনীতি
A A
আওয়ামী লীগের সমাবেশে বক্তা ও নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সোমবার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিউয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে। সন্ত্রাসী কার্যক্রমের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই আতঙ্ক তৈরি করে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। যতই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনও তাদের পক্ষে রায় দেবে না।

এসময় বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের রায় পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে নিয়ে পথ চলতে হবে। বিএনপি গত ১৫ বছরে এমন কোনই কার্যক্রম করে নাই যার জন্য মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপি কখনও মানুষের পাশে ছিল না। করোনার সময় পাশে ছিল না। কোনো দুর্যোগে, বিপদে-আপদে পাশে ছিল না। সবসময় তারা জনগণের ধ্বংসের রাজনীতি করেছে।

কেরানীগঞ্জের উন্নয়ন তুলে ধরে নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরানীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোন উন্নয়ন করেনি। একারণে কেরানীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার। বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। বিগত সরকারগুলোর আশ্রয়-প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এ এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মত বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙ্গে পড়েছিল। আমানউল্লাহ আমানের সময় এ এলাকায় মিথ্যা ও বানোয়াট মামলা ছিল সাধারণ ব্যাপার। আমাদের নেতা-কর্মীদের উপর প্রায় সাড়ে ৪শ’র বেশি মিথ্যা ও বানোয়াট মামলা ছিল। সেখানে হাজার হাজার নেতা-কর্মীরা ছিল সেই মামলার আসামি। আমরা সে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশা করছিলাম।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিনবদলের ইশতেহার দিয়ে ২০০৯ সালে সরকার গঠন করলে আমরা সেখান থেকে পরিত্রাণ পাই। বিগত প্রায় ১৫ বছরে কেরানীগঞ্জের কেউ বলতে পারবে না এখানে কোন রাজনৈতিক সহিংসতা হয়েছে, সন্ত্রাস হয়েছে বা মিথ্যা মামলা হয়েছে। রাজনৈতিক সহঅবস্থান বা এলাকার শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে আমাদের করণীয় সব কিছুই করেছি।

এসময় তিনি বলেন, আমরা একটা কথা দৃঢ়ভাবে বলতে পারি যে, মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক ও সংশয় ছিল সেগুলো দূর করেছি। তাদের হারানো সাহস ও মনোবল ফিরিয়ে এনেছি। আমরা রাজনৈতিকভাবে কোন সন্ত্রাস, চাঁদাবাজিকে প্রশ্রয় দেইনি। সকল মানুষের সাহস ও মনোবল ফিরিয়ে আনতে আমরা নিরলসভাবে কাজ করেছি।

দলের অবস্থার বিষয়ে তিনি জানান, আমাদের এলাকায় দলীয় সংগঠন খুবই ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত। তাই নির্বাচনের প্রস্তুতি ভালো বলতে পারেন। কেরানীগঞ্জের সবাই উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব করতে মুখিয়ে আছে।

শুভাড্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাশের উদ্দীনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন। এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগ
Previous Post

মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পেতে মরিয়া বাংলাদেশ

Next Post

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

Next Post
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

তিনজন ব্যক্তি, একজনের হাতে ফুলের তোড়া, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক ফেরত দিলেন শাকিব, যে কারণে হচ্ছে না 'নীল দরিয়া'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT