চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ যদি নির্বাচনমুখী থাকে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 23, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনপ্রিয় রাজনীতিবিদরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচন নিয়ে নির্ধারিত সময়সূচির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণ যদি নির্বাচনমুখী থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

আজ (২৩ আগস্ট) শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ চলছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্যই অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে আমরা কাজ করছি। সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে তৎপর রয়েছে।

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে মানুষ নিজেদের মত প্রকাশে সংকোচ বোধ করত, কিন্তু এখন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অনেক কিছুই বলতে পারছে। এই ধরনের উন্মুক্ত মতপ্রকাশ গণতন্ত্রের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক।

সাম্প্রতিক সময়ে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি চলমান বৃষ্টিকে দায়ী করে বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে চাহিদা বেশি ও সরবরাহ কম। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে এবং মূল্য নির্ধারণ করে দেবে। এতে কৃষক যেমন সঠিক দাম পাবে, তেমনি বাজারেও স্থিতিশীলতা আসবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: নির্বাচনস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

জীবিত আছেন, প্রমাণ দিতে দিতে নাজেহাল অভিনেতা!

Next Post

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাসের লড়াই শেষে তাসনিয়ার মৃত্যু, নিহত বেড়ে ৩৬

Next Post
ঢাকার একটি খেলার মাঠে মানুষের ভিড় ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাসের লড়াই শেষে তাসনিয়ার মৃত্যু, নিহত বেড়ে ৩৬

ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকারে হাস্যোজ্জ্বল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শিরোপা রেখে দেবেন ট্রাম্প?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT