চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুইবার অস্ট্রেলিয়া এসেছিলেন শাকিব, কখনোই গ্রেপ্তার হননি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 পূর্বাহ্ন 21, মার্চ 2023
in ডিজিটাল শর্ট, বিনোদন, মাল্টিমিডিয়া
A A

২০১৬ সালে অস্ট্রেলিয়াতে শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়। পরে যেখনাকার পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ গেলে তখনই সেটির নিষ্পত্তি করা হয়। জানিয়েছেন শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।

সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ডিফেন্সের এই লয়ার বলেন, শাকিব খান নির্দোষ এটার ব্যাপারে আমি একটা কনফার্মেশন লেটার পাব অস্ট্রেলিয়ান পুলিশ অথোরিটির কাছ থেকে এবং সেটাও আপনাদের দেখাবো।

শাকিবের আইনজীবী উপল আমিন বলেন, অভিযোগ তো মানুষ করতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, অভিযোগ করার পর কী হয়েছিল? এই অ্যানি সাবরিন এবং রহমত উল্লাহ যে শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল সিডনি অস্ট্রেলিয়াতে, এই বিষয়টি তো মিস্টার শাকিব খান অস্বীকার করেননি।

“রহমত উল্লাহ মিডিয়ার কাছে এসে বলছেন, শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উনার নামে মামলা করা হয়েছিল। শাকিব খান নাকি দুই দুইবার অস্ট্রেলিয়াতে মামলা থেকে পালিয়ে গিয়েছিল।”

“অস্ট্রেলিয়াতে যে কেউ পুলিশ স্টেশনে গিয়ে যে কোনো ব্যাপারে একটা রিপোর্ট করলে, তাকে একটা ইভেন্ট নাম্বার দেওয়া হয়। বাংলাদেশে জিডি বলা হয়, আর আমাদের অস্ট্রেলিয়াতে ইভেন্ট নাম্বার বলা হয়। দুটো জিনিস কিন্তু একই। এখন একটা ইভেন্ট নাম্বার পাওয়া, মানে এই নয় যে, কারও নামে কোনো মামলা দেওয়া হয়েছে।” -বলছিলেন উপল আমিন।

রহমত উল্লাহর অভিযোগ সন্দেহজনক উল্লেখ করে আইনজীবী বলেন, উনি যে কথাগুলো বলেছেন, এটা আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছিল। আমি শাকিব খান অস্ট্রেলিয়ান লোকাল লয়ার। আমি এই ব্যাপারগুলো চেক করেছি পুলিশের সাথে। আমি সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসে ওদের হেড অব ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি কথা বলেছি। ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সাথে কথা বলেছি এবং তিনি আমাকে কয়েকটা বিষয়ে নিশ্চিত করেছেন।

“প্রথমত, অস্ট্রেলিয়াতে শাকিব খানের নামে কখনো কোনো মামলা হয়নি। দ্বিতীয়ত, শাকিব খানকে কখনো কোনো ব্যাপারে অস্ট্রেলিয়াতে গ্রেপ্তার করা হয়নি। তৃতীয়ত যেহেতু শাকিব খান গ্রেপ্তার হন নাই, সেহেতু উনার পালানোর কথা আসেই না। এই ব্যাপারে পুলিশের তদন্ত শেষ এবং এই ব্যাপারটি পুরোপুরি ডিসমিস করে দেওয়া হয়েছে। শাকিব খানের নামে কখনো কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।”

উপল আমিন বলেন, উনার (শাকিব খান) নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, মামলা ছিল না, তাকে কখনো গ্রেপ্তার করা হয়নি তাহলে তো অস্ট্রেলিয়া থেকে তার তো পালানোর কোনো প্রশ্নই আসে না!

উপল বলেন, আমার ক্লায়েন্ট শাকিব খানের খ্যাতিকে নষ্ট করার জন্য এই চক্রান্ত চলছে। শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগটা রহমত উল্লাহ এনেছে, এটা একটা অর্থনৈতিক চক্রান্ত। আমার ক্লায়েন্টের থেকে টাকা আদায়ের জন্য রহমত উল্লাহ এই কাজটা করেছে।

উপল আমিন বলেন, ‘আমার ক্লায়েন্ট শাকিব খান ২০১৬ সালে অস্ট্রেলিয়াতে এসেছিলেন এবং ২০১৮ সালেও এসেছিলেন, কিন্তু কখনোই গ্রেপ্তার হননি।’

ভিডিও বার্তার শেষে উপল বলেন, আমি অস্ট্রেলিয়া থেকে আপনাদের যা বলছি, এটা সম্পূর্ণ এখানকার আইনের ভিত্তিতে কথা বললাম। আমার ক্লায়েন্ট শাকিব খান নির্দোষ এটার ব্যাপারে আমি একটা কনফর্মেশন লেটার পাব অস্ট্রেলিয়ান পুলিশ অথোরটির কাছ থেকে এবং সেটাও আপনাদের দেখাব। রহমত উল্লাহ যে অভিযোগ করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। রহমত উল্লাহর উচিত, এই অভিযোগুলো প্রত্যাহার করা।

Tags: অপারেশন অগ্নিপথঅস্ট্রেলিয়াশাকিব খানসিনেমা
Previous Post

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ: ইউজিসি

Next Post

শি জিনপিং ও পুতিনের দীর্ঘ চার ঘণ্টা বৈঠক

Next Post
শি জিনপিং ও পুতিনের চার ঘণ্টার বৈঠক, আলোচনায় আন্তর্জাতিক বিষয়াবলী. Channel i News - চ্যানেল আই নিউজ

শি জিনপিং ও পুতিনের দীর্ঘ চার ঘণ্টা বৈঠক

বাংলাদেশ হকি দল খেলছে, প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয় শিরোপার অপেক্ষায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT