চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপ তো কোনো সময় ছিল না: নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 04, জুলাই 2023
in বিনোদন
A A
নিশো এর ছবি, বাংলাদেশি অভিনেতা, চাপ তো কোনো সময় ছিল না. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এরমধ্যে দর্শকের চাহিদায় তুঙ্গে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ এবং হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। দুর্ভাগ্যবশত সিনেমা দুটির গুরুত্বপূর্ণ অংশের ভিডিও ক্লিপ হল থেকে মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন রাফী ও হিমেল।

সিনেমার এই পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় মহাখালির এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সের লবিতে একত্র হয়েছিলেন ‘সুড়ঙ্গ’ টিম। সেখানে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় পাইরেসি সংক্রান্ত বিষয় ছাড়াও উঠে আসে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ‘সুড়ঙ্গ’র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বলেন, সুড়ঙ্গ কি শুধু আমাদের একার কাজ? এটা তো আপনাদেরও কাজ। যারা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা তো শুধু আমাদের কাজ নয়। আপনাদেরও বলা উচিত, প্রতিবাদটা ওইভাবে হওয়া উচিত। আর সবকিছুই এখন ট্রেসেবল।

এসময় নিশোকে সাংবাদিকরা প্রশ্ন করেন, নিজের প্রথম সিনেমা এবং ঈদ উৎসবে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণে কোনো চাপ অনুভব করেছেন কিনা? জবাবে এই অভিনেতা বলেন, ‘চাপ তো কোনো সময় ছিল না। শুটিংয়ের সময় ছিল। আর কীসের চাপ? বয়স হয়ে গেছে চল্লিশের উপরে। অনেক দিন ধরে তো কাজ করছি।’

নিশোর এই বক্তব্য শেষ না হতেই একজন বলেন, ‘বয়সটা তাহলে বলে দিলেন!’ তখন নিশো বলেন, “বয়স বলতে আমার তো সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না। বা এ ধরনের ফিলোসোফি ছিলো অনেক আগে। তোমরা যারা হিরো, তারা বের হয়োও না। জনগণের সাথে ইন্টারেকশন করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাক। এটা একটা ধরন। কিন্তু আমরা যারা ছোটপর্দায় কাজ করেছি, আমাদের অনেক বেশি উৎসাহ-অনুপ্রেরণা দিয়েছে ভক্তরা। তাদের সঙ্গে মতবিনিময়, তাদের সাথে সহজ হওয়া, কথা বলা— আমার মনে হয় এটা একটা ভদ্রতা ও আন্তরিকতা, বা এটা একটা বন্ধুত্ব। গ্লোবালি এই জিনিসটা মানুষ করে।”

এ প্রসঙ্গে টেনে নিশো আরও বলেন, আমরা যারা অভিনেতা বা পারফর্মার আমাদের দীর্ঘসময় ধরে অবজার্ভ করতে হয়। আমাকে রিক্সায় উঠতে হয়, উবারে উঠতে হয়। হোয়াই? আমিতো সব সময় এসি ঘরে বসে থাকতে পারি! তাহলে কেন এগুলো? এটা আসলে একজন অভিনেতার এক্সপেরিয়েন্স। আমাকে রোদে পুড়তে হয়, সোশালি ইনভলপ হতে হয়, বাইকে চড়তে হয়- এগুলো আমার ফিলোসোফি।

Tags: আফরান নিশোনিশোপাইরেসি'প্রিয়তমারায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
Previous Post

জুলাই মাসে চীনে ধেয়ে আসছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ

Next Post

‘নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইন’ পুরস্কার পেলেন বিজয়ীরা

Next Post
নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

'নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইন' পুরস্কার পেলেন বিজয়ীরা

বিশ্বের বিভিন্ন উড়ন্ত গাড়ির দৃশ্য, আকাশে উড়ছে যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT